Wednesday, June 24, 2026

বিরোধীরা একজোট হতেই সক্রিয় এজেন্সি! ফের লালু-তেজস্বীকে তলব ইডির

Date:

Share post:

লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে উদ্বেগ ততই বাড়ছে কেন্দ্রের মোদি সরকারের। বিরোধী জোটে ফাটল ধরাতে মাঠে নেমে পড়েছে একের পর এক এজেন্সি। জোটের বৈঠক শেষ হওয়ার পর ফের একবার ইডির তলব বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে। আর্থিক প্রতারণার মামলায় এবার আরও একবার একবার নোটিস পাঠানো তাঁদের। ২২ ডিসেম্বর অর্থাৎ আগামিকাল তেজস্বীকে তলব করেছে ইডি। লালু প্রসাদকে আগামী ২৭ ডিসেম্বর হাজিরা দিতে হবে ইডি দফতরে।

জমির বদলে রেলে চাকরি দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে লালু প্রসাদের বিরুদ্ধে। এই মামলায় অনেক আগেই সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল লালুর পরিবারের সদস্যদের। এবার তৎপর ইডির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, রাবরি দেবী ও তাঁর এক মেয়ে হেমা যাদব এমন দুজনের কাছ থেকে ২ জমি পেয়েছিলেন, যাঁরা রেলে কর্মরত। ইডির দাবি, ওই জমি তাঁরা মাত্র সাড়ে ৭ লক্ষ টাকায় কিনেছিলেন, যা একটি নির্মাণ সংস্থাকে সাড়ে ৩ কোটি টাকায় বিক্রি করা হয়েছিল।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...