Friday, April 3, 2026

সাংসদদের সা.সপেনশনের জের! দিল্লির রাজপথে প্র.তিবাদ মিছিল ই.ন্ডি.য়া জোটের, শুক্রেই যন্তরমন্তরে ধ.র্না

Date:

Share post:

‘‘প্রধানমন্ত্রী চান না সংসদের অধিবেশন সুষ্ঠু ভাবে চলুক। তাই উনি সংসদ অধিবেশন চালাকালীন আহমেদাবাদে, বারাণসীতে বিভিন্ন মন্তব্য করছেন, কিন্তু একবারও সংসদে এসে কিছু বলছেন না।’’ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে (Prime Minister) এই ভাষাতেই কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। তাঁর আরও অভিযোগ, এই সাসপেনশন (Suspension) সংসদীয় রীতি পরিপন্থী এবং বেআইনি। পাশাপাশি সাংসদদের সাসপেন্ড করার প্রতিবাদে শুক্রবার দিল্লির যন্তরমন্তরে ধর্নায় বসবেন বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের নেতা-নেত্রীরা বলে জানান খাড়গে।

উল্লেখ্য, সংসদ ভবনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করে ১৪৩ জন বিরোধী সাংসদের সাসপেনশনের প্রতিবাদে বৃহস্পতিবার দিল্লির রাজপথে প্রতিবাদ মিছিল ইন্ডিয়ার। এদিন পুরনো সংসদ ভবনের মেন গেট থেকে বিজয় চক পর্যন্ত মিছিল করেন বিজেপি বিরোধী বিভিন্ন দলের সাংসদেরা। মিছিলে অংশ নেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার নেতা অধীর চৌধুরী, শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব-সহ বিভিন্ন বিরোধী সাংসদরা। তবে এখানেই শেষ নয়, এদিন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নকল করার ঘটনা নিয়েও বৃহস্পতিবার সরব হয়েছেন খাড়গে। তাঁর অভিযোগ, ধনখড় এই বিতর্কে সুকৌশলে তাঁর জাঠ পরিচয় প্রকাশ্যে এনে জাতপাতের ভাবাবেগকে উস্কে দিতে চাইছেন।

 

 

 

 

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...