Friday, April 3, 2026

সর্ষের মধ্যে ভূত খোঁজার কথা কেন বললেন কুণাল!

Date:

Share post:

শিশির অধিকারীর পা ছুঁয়ে প্রণাম। তাঁকে রাজনৈতিক গুরু বলে মানা। কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নার (Subal Manna) এই কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতিতে প্রবল চর্চা। এই পরিস্থিতিতে শনিবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) সর্ষের মধ্যে ভূত খোঁজার কথা বললেন! তাঁর (Kunal Ghosh) কথায়, “দলের মধ্যে যদি কোথাও সর্ষের মধ্যে ভূত থাকে তাহলে সেই সর্ষে খুঁজে বাছাই করার সময় এসে গিয়েছে। সেই বাছাই করার কাজ হচ্ছে।“

খাতায়–কলমে যে দলেই থাকুন না কেন, শিশির অধিকারী প্রকাশ্যে বিজেপিরই সমর্থক। নিজের মেজোছেলে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর পাশে আছেন তিনি। সেই হেন শিশিরের সঙ্গে একই অনুষ্ঠানে উপস্থিত থাকাই নয় পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গেল সুবল মান্নাকে। এখানেই শেষ নয়, তাঁকে নিজের রাজনৈতিক ‘গুরুদেব’ বলে প্রণাম করতেও দেখা যায় তাঁকে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই কাঁথি পুরসভার চেয়ারম্যানকে শোকজ করেছে তৃণমূল। এই সম্পর্কে কুণাল ঘোষ বলেন, “কাঁথি জেলা সভাপতিকে বার্তা পাঠিয়ে দিয়েছেন জেলা সভাপতি।“ তৃণমূলের রাজ্য সারাধরণ সম্পাদক কটাক্ষ করে বলেন, কোনও সিনিয়ার রাজনৈতিক নেতার সঙ্গে দেখা হলে পায়ে হাত দিয়ে প্রণাম করতেই পারেন, সেটা রাজনৈতিক সৌজন্য। কিন্তু বিশ্বাসঘাতকের সঙ্গে যে আদিখেতা করেছেন সেটা মানা যায় না।

এরপরেই শিশির অধিকারীকে ধুয়ে দেন কুণাল। তাঁর কথায়, কাঁথি পুরসভার চেয়ারম্যান বলেছেন উনি তাঁর গুরুদেব। তিনি যেখানে দাঁড়িয়ে আছেন, সেটা গুরুদেবের জন্য। তাহলে গুরুদেব যেখানে দাঁড়িয়ে আছেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তৃণমূলের জন্য। তৃণমূলের দয়ায় সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর ছেলেরা প্রতিষ্ঠিত“। এরপরেই সুবল মান্নাকে তুলোধনা করে কুণাল বলেন, “অত্যন্ত গর্হিত কাজ করেছেন। তৃণমূলের আবেগের বিরুদ্ধে গিয়ে কাজ করেছেন কাঁথি পুরসভার চেয়ারম্যান।“ জেলা সভাপতির বার্তা ইতিমধ্যেই সুবলের কাছে পৌঁছে গিয়েছে। বিষয়টি শীর্ষ নেতৃত্ব খতিয়ে দেখছে বলেও জানান কুণাল।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...