Saturday, April 4, 2026

ট্রেনের তলায় পড়েও দুই শিশুকে রক্ষা করলেন মা!

Date:

Share post:

একচুল নড়লেই সাক্ষাৎ মৃত্যু! নিজে তো শেষ হবেনই, সঙ্গে শেষ হয়ে যাবে দুটো নিষ্পাপ প্রাণ। সেই পরিস্থিতিতে রুদ্ধশ্বাসে অপেক্ষায় থাকা সবাইকে চমকে দিয়ে সন্তানদের নিয়ে বেঁচে ফিরলেন মা। শনিবার এরকমই ঘটনার সাক্ষী থাকল বিহারের বাড় (Barh) স্টেশন। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে শিশুসহ মহিলাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

শনিবার বিহারের বাড় স্টেশন থেকে পরিবারের সঙ্গে দিল্লি যাওয়ার জন্য বিক্রমশিলা এক্সপ্রেসে (Vikramshila Express) উঠছিলেন এক মহিলা। তাঁর কোলে ও হাতে দুই সন্তানকে ধরেছিলেন তিনি। ট্রেনটিতে ওঠার জন্য বাড় স্টেশনে প্রচুর ভিড় ছিল। ভিড়ের চাপে প্ল্যাটফর্ম আর ট্রেনের ফাঁকে তিনি তাঁর দুই সন্তানকে নিয়ে পড়ে যান। যতক্ষণে প্লাটফর্মে থাকা লোকজন তাঁদের দেখে উদ্ধারের চেষ্টা শুরু করে ততক্ষণে ট্রেন চলতে শুরু করে দেয়। ঠিক তখনই চরম বুদ্ধির পরিচয় দেন ওই মহিলা। নিজের শরীরের তলার দুই শিশুকে চেপে ধরে সরু ফাঁকে মাটির সঙ্গে সেঁটে যান। গোটা ট্রেনটা তাঁর শরীরের একচুল দূর দিয়ে বেরিয়ে যায়।

ট্রেন পেরিয়ে যাওয়া পর্যন্ত রুদ্ধশ্বাসে অপেক্ষা করেন স্টেশনে কর্তব্যরত পুলিশকর্মী থেকে অন্যান্য রেলযাত্রীরা। ট্রেন পেরিয়ে গেলে দেখা যায় দুই সন্তান নিয়ে সুস্থ রয়েছেন দুঃসাহসী মা। দ্রুত তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁদের ফেরার ব্যবস্থা করা হয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...