Wednesday, June 17, 2026

Weather Today: ব্যাকফুটে শীত, উষ্ণতা বাড়ছে কলকাতায়!

Date:

Share post:

ডিসেম্বরের শেষ লগ্নে গরম বাড়ছে কলকাতায় (Kolkata)।সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯, যা ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। মঙ্গলবার তাপমাত্রা বাড়ল আরও ১ ডিগ্রি। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে বলে মত হাওয়া অফিসের কর্তাদের । পূবালী হাওয়ার হাত ধরে জলীয় বাষ্প প্রবেশ করায় তাপমাত্রা বেড়েই চলেছে। উষ্ণ বড়দিন কাটিয়ে বর্ষশেষেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই পরিষ্কার আকাশ, ভারি বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই। শৈল-শহর জুড়ে বড়দিনে দেখা গেল ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। পর্যটকের ঢল পাহাড়ে। দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্ত প্রভাব ফেলার কারণে পূবালী হাওয়ার দাপট বাড়বে বুধবার থেকে। কলকাতার আকাশ জুড়ে সকালে হালকা মাঝারি কুয়াশা থাকলেও বেলা বাড়লে মূলত পরিষ্কার হচ্ছে চারপাশ। এতেই উধাও শীত। যদিও ভোরে ও রাতে মৃদু ঠাণ্ডার আমেজ থাকছে। ঘূর্ণাবর্ত না সরলে শীত ফেরার সম্ভাবনা কম।

Related articles

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...

তৃণমূল-সব বিরোধীদের দাবিকে মান্যতা! রেলের নোটিশে ব্রেক: নির্দেশ হাই কোর্টের

তৃণমূল-সহ বিরোধীদলের দাবিতেই মান্যতা। রেলের হকার উচ্ছেদ সংক্রান্ত ২৫টি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...

পুলিশের হৃত গৌরব ফেরাতে প্রশিক্ষণে জোর: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে RRU-এর সঙ্গে MOU স্বাক্ষর রাজ্যের

রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (RRU) সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর...

ভাঙন-বন্যা রুখতে প্রয়োজন আর্থিক সাহায্য, কেন্দ্রকে চিঠি নবান্নের

‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রতিশ্রুতি ছিল, দিল্লি আর নবান্ন(Nabnna) একসঙ্গে চললে উন্নয়নের পথে কোনও বাধা থাকবে না। কিন্তু ক্ষমতার...