Wednesday, April 8, 2026

উত্তরবঙ্গ মেডিক্যাল হবে উৎকর্ষকেন্দ্র, শিলমোহর মন্ত্রিসভার

Date:

Share post:

উত্তরের জেলাগুলির সামগ্রিক উন্নয়নের জন্য স্বাস্থ্য ব্যবস্থার বিপুল পরিবর্তনের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। চলতি মাসে উত্তরের জেলাগুলিতে সফরের সময় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সহ একাধিক হাসপাতালের উন্নয়নের পরিকল্পনার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার মন্ত্রিসভার বৈঠকে সেই ঘোষণায় লাগলো শিলমোহর।

রাজ্য সরকার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালকে উৎকর্ষ কেন্দ্রের রূপ দিতে চায়। সেই উদ্দেশ্যে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটটিতে ৪০ টি নতুন শয্যা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। শয্যা বাড়ানোর সঙ্গে পরিকাঠামো বাড়াতে সেখানে প্রয়োজনীয় সব রকম নিয়োগ নিয়েও সম্মতি জানায় মন্ত্রিসভা।

স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে ব্যাপক নিয়োগের বিষয়েও সম্মতি জানায় মন্ত্রিসভা। দার্জিলিং পেড্রিয়াট্রিক মেডিসিন বিভাগের অধীন সিক নিওন্যাটাল কেয়ার ইউনিটে ২৬ টি পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৫ টি চিকিৎসক, ২০ টি স্টাফ নার্স ও একজন মেডিক্যাল টেকনোলজিস্টের পদ সৃষ্টিতে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগের সিদ্ধান্তের পাশাপাশি সরকারের অন্যান্য দফতরেও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভূমি দফতরে কর্মী ঘাটতি সামাল দিতে ৪২৭ জন ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। ব্লক স্তর থেকে জেলা স্তর পর্যন্ত চুক্তির ভিত্তিতে এই কর্মীদের নিয়োগ করা হবে। এখন থেকে তাঁরা সৎকার কর্মী হিসাবে পরিচিত হবেন। কলকাতা পুরসভার অধীন বিভিন্ন শ্মশানে এরকম ৯ জন সৎকার কর্মী নিয়োগের সিদ্ধান্তেও সম্মতি জানায় রাজ্য মন্ত্রিসভা।

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...