Wednesday, June 24, 2026

বিজেপি হেভিওয়েটদের পর মোহন ভাগবত, রাজ্যে ‘ধর্ম-তাস’ গেরুয়া শিবিরের

Date:

Share post:

পাঁচরাজ্যে বিধানসভা ভোট মিটতেই প্রায় ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপি নেতারা এই রাজ্যে। এবার লোকসভা ভোটের আগে রাজ্যে ধর্মীয় তাস আরও একবার। দুদিনের সফরে শহরে আসছেন মোহন ভাগবত। আরএসএসের (RSS) পক্ষ থেকে একে রুটিন সফর বলা হলেও এবার ভাগবতের সফরসূচি বলছে এটি সম্পূর্ণ রাজনৈতিক। শনিবার সকালেই আসাম থেকে বাংলায় পৌঁছাবেন তিনি।

প্রতি বছর মার্চে প্রবাস কর্মসূচিতে বিভিন্ন রাজ্যে যান আরএসএস নেতৃত্ব। এবারেও সর-সঙ্ঘচালক মোহন ভাগবতের সফরকে সেই আখ্যাই দিয়েছে সঙ্ঘ। কিন্তু রাজনৈতিক মহলের দাবি লোকসভা ভোটের আগে ধর্মীয় আবেগে সুড়সুড়ি দিতে দেশের বিভিন্ন প্রান্তে সফর শুরু করেছে আরএসএস নেতৃত্ব। সেই মতো বর্তমানে উত্তর-পূর্ব সফরে মোহন ভাগবত। শনিবার সকালে এই রাজ্যে আসছেন তিনি। কেশব ভবনেই রয়েছে তাঁর রাত্রিবাসের পরিকল্পনা।

তবে অন্যান্যবার প্রবাস চলাকালীন মোহন ভাগবতকে বিভিন্ন শিল্পী যেমন অজয় চক্রবর্তী, রাশিদ খানের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গিয়েছে। কিন্তু এবারের সফরে শুধুমাত্র অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনও শিল্পীর সঙ্গে তাঁর সাক্ষাতের পরিকল্পনা নেই। যদিও পদ্মভূষণ ভিক্টর বন্দ্যোপাধ্যায় অভিনেতা হওয়ার পাশাপাশি গত লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীও ছিলেন। তিনি সঙ্ঘ পরিবারেরও সদস্য। সেক্ষেত্রে তাঁর সঙ্গে সাক্ষাৎও রাজনৈতিক সাক্ষাৎই।

পাশাপাশি মোহন ভাগবতের সফরসূচিতে বিজেপি নেতা কল্য়াণ চৌবের সঙ্গে সাক্ষাৎ রয়েছে। আছে আরও দুই শিল্পপতির সঙ্গে সাক্ষাৎ যাঁরা বিজেপি ঘনিষ্ঠ। সাক্ষাৎ করবেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের সঙ্গেও। অন্যদিকে দুর্গাপুরে আসছেন সর-সঙ্ঘকার্যবাহ দত্তাত্রেয় হোসওয়ালে। লোকসভা ভোটে ৩৫ থেকে টার্গেট বাড়িয়ে ৪২ ঘোষণা করার পরই কি সঙ্ঘের স্মরণাপন্ন বিজেপি, উঠছে সেই প্রশ্নও।

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...