Friday, April 3, 2026

সরকারি কর্মীদের জন্য সুখবর! বছর শুরুর আগেই ‘স্পেশ্যাল গিফট’ নবান্নের

Date:

Share post:

সরকারি কর্মীদের (Govt Employees) জন্য নতুন বছরের (New Year) স্পেশ্যাল গিফট (Special Gift) রাজ্যের। এখন থেকে আর চিকিৎসা (Treatment) করাতে কোনও খরচ লাগবে না। ২ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস মোডে (Cashless) হবে চিকিৎসা। তবে ২ লক্ষ টাকার বেশি খরচ হলে, তা হাসপাতালের নিয়ম মেনেই দিতে হবে ওই সরকারি কর্মীকে। সম্প্রতি এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের অর্থ দফতর।

অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে শুধুমাত্র এসএসকেএম-এর (SSKM) উডবার্ন ওয়ার্ডেই এই পরিষেবা দেওয়া হবে। মূলত পশ্চিমবঙ্গ হেলথ স্কিম নামে যে সরকারি যোজনা আছে, তার আওতায় থাকলে তবেই এই সুবিধা পাওয়া যাবে। ফলে সরকারি কর্মী থেকে পেনশনভোগীরা এই সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত চালু থাকছে এই ব্যবস্থা। তবে চিকিৎসার খরচ ২ লক্ষ টাকার বেশি হলে সে ক্ষেত্রে কোন খাতে কত খরচ হতে পারে, তাও উল্লেখ করে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বড় কেবিনে থাকার জন্য প্রতিদিনের খরচ ৪ হাজার টাকা। একক ছোট কেবিনের খরচ ২৫০০ টাকা, দ্বিশয্যা যুক্ত বড় কেবিনের খরচ ২ হাজার টাকা। পাশাপাশি সরকারি প্রকল্পের আওতায় চিকিৎসাধীন রোগীদের ওষুধ বিনামূল্যে দেওয়া হবে। তবে, দামী ওষুধ হাসপাতালের স্টোরে না পাওয়া গেলে, তা বাইরে থেকে কিনতে পারেন রোগীর পরিজনেরা। খাবার খরচ ও আয়ার খরচ আলাদা। দৈনিক খাওয়ার খরচ ৩৩৬ টাকা ও দৈনিক আয়ার খরচ ৭৫০ টাকা। এছাড়া আরও জানানো হয়েছে, এসএসকেএম-এর ওই ওয়ার্ডে চিকিৎসা চলাকালীন যদি কোনও সরকারি কর্মীর মৃত্যু হয়, তাহলে সঙ্গে সঙ্গে তাঁর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। যদি কোনও খরচ বাকি থাকে, তাহলে তার বিল সরাসরি পাঠিয়ে দেওয়া হবে অর্থ দফতরে। তবে নবান্নের এই সিদ্ধান্তে উপকৃত হবেন রাজ্যের সব সরকারি কর্মীরা।

 

 

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...