Thursday, June 18, 2026

বিক্ষিপ্ত দুর্ঘটনায় শুরু নতুন বছর, মৃত্যু পুলিশ কনস্টেবলের

Date:

Share post:

নতুন বছরের শুরুতেই সঙ্গী পথ দুর্ঘটনা। রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশ কনস্টেবলের (police constable)। তবে সামগ্রিকভাবে ট্রাফিক ব্যবস্থা কড়া হাতে নিয়ন্ত্রণ করায় তেমন বড় কোনও দুর্ঘটনার সাক্ষী থাকতে হয়নি।

বর্ষশেষের রাতে পুরুলিয়ার রাঘবপুর মোড়ে ডিউটি করছিলেন পুরুলিয়া ডিএসপি ট্রাফিক (DSP traffic) ও তাঁর সহকর্মীরা। সেই সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়িতে সজোরে ধাক্কা মারলে গুরুতর আহত হন ডিএসপি সহ পাঁচ পুলিশকর্মী। তাঁদের পুরুলিয়া দেবেন মাহাতো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সোমবার ভোরে মৃত্যু হয় আহত কনস্টেবলের। বাকীদের অবস্থা সকালে স্থিতিশীল।

অন্যদিকে শহরের কসবা (Kasba) এলাকায় ট্রাফিক নিয়ম ভেঙে একটি গাড়ি একটি বাইকে সজোরে ধাক্কা মারলে আহত হন এক তরুণী সহ তিনজন। বাইক ও গাড়ি দুটিই ট্রাফিক ভেঙে যাচ্ছিল। সেই সময় গাড়িটি পিছন থেকে বাইকে ধাক্কা মারলে ছিটকে পড়েন বাইকচালক ও তাঁর সঙ্গে থাকা তরুণী। গুরুতর আহত অবস্থায় তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

বেপরোয়া গাড়ির রেষারেষিতে বিড়লা মন্দিরের কাছে দুর্ঘটনার কবলে দুটি গাড়ি। বালিগঞ্জ ফাঁড়ির দিক থেকে পার্কসার্কাস সেভেন পয়েন্টের দিকে যাওয়ার সময় দুটি গাড়িই ট্রাফিক নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে আসছিল। তার মধ্যে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে ধাক্কা মারে বিদ্যুতের খুঁটিতে। তবে দুর্ঘটনার পরই পালিয়ে যান গাড়িতে থাকা যুবকরা। কলকাতা পুলিশ এই দুই ঘটনাতেই গাড়িগুলি আটক করে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করছে।

Related articles

বিজেপির রাজ্যে আজব সিলেবাস: ওড়িশার পাঠ্যবইতে নিউটন পাইলট!

বিজেপির ভয়ঙ্কর শিক্ষানীতি! স্যার আইজ্যাক নিউটন (Sir Isaac Newton) হয়ে গেলেন পাইলট, হাম্পির মন্দির কোনারকের সান টেম্পল হয়ে...

মৌলিক সঙ্গীত জগতকে বিকশিত করতে মুখ্যমন্ত্রীকে চিঠি রাঘব-অনিন্দ্যদের

বাংলায় সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বিনোদন থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের সকলেই দুর্নীতিমুক্ত কাজের পরিবেশ বজায় রাখার ব্যাপারে...

বিধানসভাতে ‘বাছাই’ নীতি, ব্রাত্য ‘জাগো বাংলা’-সহ একাধিক সংবাদমাধ্যম

অষ্টাদশ বিধানসভার (Legislative Assembly) প্রথম অধিবেশন শুরু হতেই সংবাদমাধ্যমের স্বাধীনতা (Press Freedom) নিয়ে বিতর্ক তুঙ্গে! বহুদিনের সংসদীয় প্রথা...

সিকিমের লাইফলাইনে ধস, দুর্ভোগে পর্যটক থেকে নিত্যযাত্রীরা

বর্ষার শুরুতেই ফের প্রকৃতির রোষের মুখে পড়ল পাহাড়ি যোগাযোগ ব্যবস্থা। টানা বৃষ্টির জেরে সিকিমের (Sikkim) বিভিন্ন অংশে ভূমিধসের...