Thursday, April 2, 2026

প্রধানমন্ত্রীর নববর্ষের নিষ্ঠুর উপহার! MGNREGA মজুরিতে আধার বাধ্যতামূলক, তোপ জয়রামের

Date:

Share post:

একের পর এক কেন্দ্রের জনবিরোধী নীতিতে নাভিশ্বাস সাধারণ মানুষের। এবার নতুন বছরের প্রথম দিনই নয়া নির্দেশ। মনরেগায় (MGNREGA) কর্মীদের মজুরি আধার ভিত্তিক পেমেন্ট বাধ্যতামূলক বলে জানাল কেন্দ্রীয় সরকার। আর এই নিয়ে মোদি সরকারকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jayram Ramesh)। তাঁর কথায়, “এটি প্রধানমন্ত্রীর নববর্ষের নিষ্ঠুর উপহার।”

এর আগে আধার নম্বর যাচাই করে মনরেগার মজুরি মেটানোর সময়সীমা ২০২৩-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করে কেন্দ্র। নতুন বছর থেকে মহাত্মা গান্ধি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট স্কিমের অধীনে সমস্ত মজুরি আধার-ভিত্তিক পেমেন্ট সিস্টেমের (ABPS) মাধ্যমে হবে। এর জন্য শ্রমিকদের আধারের বিশদ বিবরণ তাদের জব কার্ডের সঙ্গে যুক্ত করার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রের এই নির্দেশিকা নিয়ে বিজেপি সরকারকে তোপ দেগেছে কংগ্রেস। মোদি সরকারকে নিশানা করে কংগ্রেসের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ (Jayram Ramesh) নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, কোটি কোটি দরিদ্র এবং প্রান্তিক ভারতীয়দের মৌলিক আয় থেকে বাদ দেওয়ার জন্য এটি হল প্রধানমন্ত্রীর নববর্ষের নিষ্ঠুর উপহার। জনসাধারণের উপর প্রযুক্তির অস্ত্র প্রয়োগ করে আধারের মতো গুরুত্বপূর্ণ বিষয়টিকে সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে।

জয়রামের অভিযোগ, আধার-এর মাধ্যমে MGNREGA-র জন্য অর্থপ্রদান বাধ্যতামূলক করে প্রান্তিক মানুষদের আরও বঞ্চনার দিকে ঠেলে দিচ্ছে কেন্দ্রীয় সরকার।


Related articles

এবার দুর্দান্ত খেলা হবে: মালদহে পুরনো স্লোগান আরও তীব্র করলেন তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের নির্বাচনের আগে ফের খেলা হবে স্লোগান তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে। বৃহস্পতিবার, মালদহের (Maldah)...

প্রাক্তনীদের উদ্যোগে টাকী বয়েজ স্কুলে দুদিন ব্যাপী মেগা হেলথ ক্যাম্প

স্বাস্থ্যই সম্পদ, সুন্দর এক আগামী গড়ে তুলতে সুস্থতাই একান্ত কাম্য। তাই পড়ুয়া এবং অভিভাবকদের স্বাস্থ্য সমস্যার কথা মাথায়...

বিচারকদের গায়ে হাত দেবেন না: প্ররোচনায় পা না দেওয়ার বার্তা মমতার, অভিযোগ সিএস-ডিজি-র বিরুদ্ধে

“যদি আমাকে বিশ্বাস করেন, তাহলে দয়া করে প্ররোচনায় পা দেবেন না। আমার উপর বিশ্বাস থাকলে কোনও উত্তেজনায় পা...

IPL: দলের কঠিন সময়ে চোট নিয়েই নামবেন ধোনি? জল্পনা তুঙ্গে

আইপিএলের (IPL) শুরুতেই হারের মুখ দেখতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে (CSK) । দলের কঠিন সময়ে চোট নিয়েই খেলতে...