Wednesday, June 24, 2026

দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক রেশন ডিলারদের!

Date:

Share post:

দেশজুড়ে প্রায় পাঁচ লক্ষের বেশি রেশন দোকান (Ration shop) বন্ধ, বিপাকে সাধারণ মানুষ। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন (AIFPSDF)। ন্যূনতম আয় বৃদ্ধি, কমিশন বৃদ্ধি সহ বেশ কিছু দাবি নিয়ে এই ধর্মঘট বলে জানা যাচ্ছে। আগামী ১৬ই জানুয়ারি সংসদ অভিযানের ডাক দিয়েছেন রেশন ডিলাররা(Ration Dealers)।

ডিলারদের ধর্মঘটের জেরে এ রাজ্যের ১৮ হাজার রেশন দোকান আজ মঙ্গলবার থেকে বন্ধ থাকবে।দেশে প্রায় ৮০ কোটি রেশন গ্রাহকরা চরম অসুবিধার মুখে পড়েছেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে এদিন সংগঠনের সাধারণ সম্পাদাক বিশ্বম্ভর বসু সংবাদমাধ্যমকে বলেন, একটানা অনটন এবং হতাশার জেরে রেশন ডিলাররা কার্যত অস্তাচলে যাবার জোগাড়। এসবের প্রতিবাদেই এই ধর্মঘট। আগামী ১৬ জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে রেশন ডিলারদের একটি সমাবেশের ডাক দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়ার কর্মসূচিও রয়েছে তাঁদের।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...