Wednesday, June 10, 2026

পঞ্চম বার অন্তঃসত্ত্বা, বছরের শুরুতে ফের চর্চায় ‘পাক বধূ’ সীমা হায়দার

Date:

Share post:

সচিন মিনার (Sachin Meena) পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। ২০২৪ এর গোড়াতেই নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানালেন ‘পাক বধূ’ সীমা হায়দার (Seema Haider)। গত বছরে সচিন-সীমা নিজেদের প্রেমের কাহিনী জন্য বেশ চর্চায় ছিলেন। তবে আপাতত পরিবারে নতুন মানুষ আসার আনন্দে ভাসছেন যুগলে। এক সাক্ষাৎকারে সীমা জানান ২০২৩ জুড়ে অনেক লড়াই করতে হয়েছে তাঁকে। তাঁর সন্তান নিঃসন্দেহে একরাশ খুশি নিয়ে আসছে। বাবা হওয়ার কথা নিশ্চিত করে পুত্র সন্তান কামনা করেছেন সচিন।

ভারতীয় যুবক সচিনের সঙ্গে পাকিস্তানি সীমার পরিচয় হয় ২০১৯ সালে । তারপর চুটিয়ে প্রেম করেছেন দুজনে। সচিন তাঁর থেকে প্রায় আট বছরের ছোট। কিন্তু প্রেমের টানে ১৩০০ কিলোমিটার ছুটে আসেন সীমা। ভিসা ছাড়া নেপালের মাধ্যমে বেআইনি ভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে গত বছর ৪ জুলাই গ্রেফতার হন সীমা। তাঁকে আশ্রয় দিয়ে গ্রেফতার হন সচিন এবং তাঁর বাবা নেত্রপাল। পরে জামিনে ছাড়াও পান তাঁরা। সীমা কি পাকিস্তানের পাঠানো গুপ্তচর? জট ছাড়াতে তদন্তে নেমেছে উত্তরপ্রদেশ এটিএস এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা। তদন্ত শেষ হওয়ার আগেই নিজের মা হওয়ার কথা প্রকাশ্যে আনলেন পাক বধূ।

Related articles

“এই মুহূর্তে আমার সমস্ত মনোযোগ…”: জেলমুক্তির পরে প্রথম পোস্টে কাকে স্মরণ অর্পিতার!

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২ বছর ৪ মাস জেলে কাটিয়ে ২০২৪-এর নভেম্বরে মুক্তি পান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের...

আফগান-পাক সীমান্তে বিমান হানায় ১১ জন শিশু-সহ মৃত ২৬

ফের আফগান-পাক (Afganistan-Pakistan Conflict) সীমান্তে ভয়াবহ বিমানহানা চালাল পাকিস্তানের বায়ুসেনা। ঘটনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। মঙ্গলবার রাত থেকেই...

দিল্লিতে কংগ্রেস-তৃণমূলের কাছাকাছি আসা: বহিষ্কৃত ঋতব্রতকে জবাব কুণালের

কেন্দ্রে নতুন করে কংগ্রেস ও তৃণমূলের জোট জল্পনা। দুই দলের দুই শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরপর দুই দিন ধরে...

কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক!

ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক খুন কানাডায়। মৃতের নাম তরুণ বালি। অন্টারিও প্রদেশের হার্স্ট শহরে কর্তব্যরত অবস্থায় তাঁকে গাড়ি...