Friday, June 26, 2026

জেলের অন্দরে জাতিবৈষম্য! কেন্দ্র-সহ ১১ রাজ্যকে নোটিশ শীর্ষ আদালতের

Date:

Share post:

জেলের বন্দিদের মধ্যে জাতিবৈষম্য! এই ইস্যুতে এক মামলার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার সহ ১১ রাজ্যকে নোটিশ পাঠালো শীর্ষ আদালত। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জে বি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের বেঞ্চ এই ইস্যুতে জানান, “এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সলিসিটর জেনারেল তুষার মেহতাকে অনুরোধ করছি এই বিষয়ে আদালতকে সহায়তা করার জন্য।” পাশাপাশি সলিসিটর জেনারেল জানান, জেলের মধ্যে এই ধরণের জাতিবৈষম্য কোনওভাবে গ্রাহ্য হতে পারে না। এই ধরণের পরিস্থিতি মোকাবিলায় যৌথ প্রচেষ্টার প্রয়োজন।

সুকন্যা শান্তা নামে এক সাংবাদিক জেলের মধ্যে জাতিবৈষম্যের বিষয়টি তুলে ধরে আদালতে এই জনস্বার্থ মামলা দায়ের করেন। আবেদনে তিনি জানান, জেলের বিভিন্ন ব্যারাকে আজও জাতি বৈষম্য অব্যাহত রয়েছে। এমনকি সশ্রম কারাদণ্ডের আসামীদের মধ্যে কাজের ক্ষেত্রেও রয়েছে এই বৈষম্য। মামলাকারীর আইনজীবী এস মুরলীধর বলেন, এমন উদাহরণ রয়েছে যেখানে দলিতরা পৃথক কারাগারে বন্দি এবং অন্যান্য বর্ণের ব্যক্তিদের অন্য সেলে বন্দি করা হয়েছে। তিনি আরও বলেন, “কারাগারে যাওয়ার সময় থেকেই এই ধরনের বর্ণভিত্তিক বৈষম্য রয়েছে।” সংক্ষিপ্ত প্রাথমিক বক্তব্য শুনে, আদালত কেন্দ্রীয় সরকার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পাঞ্জাব, ওড়িশা, ঝাড়খণ্ড, কেরালা, তামিলনাড়ু এবং মহারাষ্ট্র সরকারকে নোটিশ জারি করেছে।

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...