Wednesday, June 24, 2026

ফের বাংলার মুকুটে নয়া পালক! দেশের সেরা ‘পরিবেশবান্ধব স্টেশন’ হাওড়া

Date:

Share post:

নতুন বছরের শুরুতেই ফের দেশের মধ্যে জয়জয়কার বাংলার (Bengal)। এবার দেশের মধ্যে সেরা গ্রিন স্টেশনের (Green Station) সম্মান পেল হাওড়া স্টেশন (Howrah Station) অর্থাৎ এখন থেকে হাওড়া স্টেশন পরিবেশবান্ধব স্টেশন হিসাবে পরিচিত হল। আগেই হেরিটেজ (Heritage) তকমা মিলেছিল আর এবার গ্রিন স্টেশনের মর্যাদা পেল হাওড়া স্টেশটি। জানা গিয়েছে, প্ল্যাটিনাম রেটিং (Platinum Rating) পেয়েছে বাংলার এই ব্যস্ততম রেল স্টেশনটি। উল্লেখ্য, দেশের রেলস্টেশনগুলি ঠিক কতখানি পরিবেশবান্ধব বা সবুজ বাঁচাতে স্টেশনগুলিতে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, আদৌ তা সঠিকভাবে নেওয়া হচ্ছে কী না তা ঠিক করতেই কনফেডারেশন অব ইন্ডিয়া ইন্ডাস্ট্রি-ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল একটি রেটিং সিস্টেম চালু করেছে। আর তাঁর বিচারেই এবার প্ল্যাটিনাম রেটিংয়ে সম্মানিত হল হাওড়া স্টেশন। গত বছর জুন মাসে সোনার সম্মান পেয়েছিল হাওড়া। আর নতুন বছরের শুরুতেই পেল সর্বোচ্চ অর্থাৎ প্ল্যাটিনাম সম্মান।

তবে এর আগে ২০১৮ সালে হাওড়া সিলভার রেটিং পেয়েছিল। তারপর পরিছন্নতা এবং সবুজায়ন নিয়ে একাধিক পদক্ষেপ নেয় এই ডিভিশনাল রেল কর্তৃপক্ষ। পূর্ব রেল জানিয়েছে, হাওড়ার ২৩টি প্ল্যাটফর্মের ছাদ এবং মূল স্টেশন ভবনের ছাদে মোট তিন মেগাওয়াটের সৌরপ্যানেল বসানো হয়েছে। পাশাপাশি স্টেশনের সমস্ত আলো এলইডি-তে পরিবর্তিত করা হয়েছে। এছাড়াও, স্টেশনের জল সংরক্ষণ এবং কঠিন বর্জ্য অপসারণের ব্যবস্থাও রয়েছে। স্টেশনে বৃষ্টির জল ধরে রাখার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ধীরে ধীরে আরও বেশি পরিবেশবান্ধব হয়েছে হাওড়া স্টেশন।

পূর্ব রেলের কর্তাদের মতে, হাওড়া এমনিতেও দেশের অন্যতম ব্যস্ত স্টেশন। আগামী দিনে ব্যস্ততা আরও বাড়বে। তাই স্টেশনকে আরও আধুনিক করে তোলার জন্য আগামী দিনে আরও কিছু ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

 

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...