Saturday, April 4, 2026

“মুখ্যমন্ত্রীর অনুমোদন মিললে তবেই অপসারণ”! সুপ্রিম রায়ে স্বস্তিতে মন্ত্রী

Date:

Share post:

বড়সড় স্বস্তিতে ইডির হাতে ধৃত তামিলনাডুর (Tamil Nadu) মন্ত্রী ভি সেন্থিল বালাজি (V Senthil Balaji)। শুক্রবার সুপ্রিম কোর্ট (Supreme Court of India) সাফ জানিয়ে দিল, মুখ্যমন্ত্রীর সম্মতি বা অনুমোদন ছাড়া কোনওভাবেই সরানো যাবে না কোনও মন্ত্রীকে। পাশাপাশি মাদ্রাজ হাইকোর্ট (Madras High Court) এই বিষয়ে যে রায় দিয়েছে তা একেবারেই সঠিক বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ (Division Bench)।

মাদ্রাজ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিলেন এম এল রবি নামে স্বঘোষিত এক সমাজকর্মী। শুক্রবার রায় দিতে গিয়ে বিচারপতি অভয় এস ওকার ডিভিশন বেঞ্চ স্ষ্ট জানিয়ে দিয়েছে, ‘মাদ্রাজ হাইকোর্ট সঠিক রায় দিয়েছে। ওই রায়ে হস্তক্ষেপ করার কোনও প্রয়োজন নেই। একজন মন্ত্রীকে সরানোর বিষয়ে মুখ্যমন্ত্রীই চূড়ান্ত নেওয়ার অধিকারী’।

উল্লেখ্য, গত বছরই দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তামিলনাডুর মন্ত্রী ভি সেন্থিল বালাজি। এরপর নিজের মর্জিমাফিক মন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেছিলেন তামিলনাডুর রাজ্যপাল আর এন রবি। শেষ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রকের কথামতো বরখাস্তের নির্দেশ তুলে নেন। এরপরই ভি সেন্থিল রাজুকে দফতর বিহীন মন্ত্রী করেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

ইডির হাতে ধৃত মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবিতে মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের হয়। ওই মামলাতে মাদ্রাজ হাইকোর্ট জানিয়ে দিয়েছিল, কোনও মন্ত্রীকে মন্ত্রিসভায় রাখা এবং না রাখার বিষয়টি সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর এক্তিয়ার। কোনও মন্ত্রীকে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা ছাড়া রাজ্যপালের বরখাস্তের এক্তিয়ার রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে।

 

 

 

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...