Wednesday, June 24, 2026

এশিয়ান গেমসে রেকর্ড পদক, তবুও হতাশ মেরিকম, কিন্তু কেন?

Date:

Share post:

২০২৩ এশিয়ান গেমসে রের্কড মেডেল জয় করেছে ভারত। ভারতীয় ক্রীড়াবিদেরা রেকর্ড সংখ্যক ১০৭টি পদক জিতেছিলেন। যা নিয়ে বিরাট বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এত কিছুর পরও দেশের তরুণ খেলোয়াড়দের সমালোচনা শোনা গেল বক্সার মেরিকমের মুখে। ছ’বারের বিশ্বচ্যাম্পিয়ন মহিলা বক্সারের বক্তব্য, দেশের তরুণ খেলোয়াড়দের মধ্যে জেতার খিদে অনেক কম। তরুণদের মানসিকতায় হতাশ তিনি।

তরুণ খেলোয়াড়দের সমালোচনা করে নিজের উদাহরণ দিয়েছেন মেরি। এই নিয়ে তিনি বলেছেন, ‘‘আমাকে দেখুন। ৪১ বছর বয়সেও আমি দারুণ ফিট। আরও আরও সাফল্য চাই আমি। এখনও পদক জেতার খিদে রয়েছে আমার মধ্যে। অথচ তরুণ প্রজন্ম ওরা একটা পদক জিতেই সন্তুষ্ট হয়ে যাচ্ছে। একবার চ্যাম্পিয়ন হয়েই শেষ হয়ে যাচ্ছে ওদের খিদে। এটাই পার্থক্য। ওদেরও উচিত আমার মতো খিদে ধরে রাখা। চেষ্টা করলে ওরা কিন্তু দেশকে আরও পদক দিতে পারে।’’ মেরির মতে যাঁরা আন্তর্জাতিক এবং বিশ্ব পর্যায়ে সাফল্য পাচ্ছেন, তাঁদের উচিত আরও উন্নতি করা। যত দিন সম্ভব দেশের জন্য পদক জেতার চেষ্টা করা। কিন্তু সেই চেষ্টাটাই নাকি তিনি দেখছেন না তরুণ প্রজন্মের মধ্যে।

এদিকে, পেশাদার বক্সিংয়ে নাম লেখানোর ইঙ্গিত দিলেন মেরিকম। এই নিয়ে তিনি বলেন, ‘‘এই বয়সেও আমি লড়াই করতে চাই। লড়াইয়ের জন্য আমি প্রস্তুত। বাকি খেলোয়াড়দের থেকে আলাদা হওয়াই লক্ষ্য আমার। ৪১ বছর বয়স হয়ে গিয়েছে আমার। এবছর থেকে আর কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারব না। প্রতিযোগিতায় নামার ক্ষেত্রে বয়সের বাধা রয়েছে। তবে পেশাদার প্রতিযোগিতায় অংশ নিতে পারব। আরও দু’তিন বছর খেলতে চাই আমি।’’

আরও পড়ুন-হুঁকোয় টান ধোনির, ভাইরাল ভিডিও, কী বলছেন নেটিজেনরা?

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...