Wednesday, June 24, 2026

বিলকিসে সুপ্রিম রায়: শীর্ষ আদালতকে ধন্যবাদ মমতার, গুজরাট সরকারকে তোপ তৃণমূলের

Date:

Share post:

বিলকিস গণধর্ষণ মামলায় সোমবারই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। অভিযুক্ত ১১ জনকে ফের জেলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের শীর্ষ আদালতের এই কড়া পর্যবেক্ষণকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এ প্রসঙ্গে তিনি বলেন, বিলকিস বানো মামলায় এরকম কঠোর পর্যবেক্ষণের জন্য সুপ্রিম কোর্টকে ধন্যবাদ। এমনকী,সুপ্রিম রায় নিয়ে গুজরাট সরকারকে তুলোধোনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, বিলকিস বানো ধর্ষণ মামলার দোষীরা শাস্তি পাওয়ার বদলে ঘুরে বেড়াচ্ছিল। তারা ক্ষমতা ভোগ করছিল। তাদের এই মুক্তি মেনে নেওয়া যায় না। সুপ্রিম কোর্টের এই কড়া পর্যবেক্ষণকে স্বাগত জানাচ্ছি। শীর্ষ আদালতের রায় প্রশংসাযোগ্য।

এই রায় নিয়ে মন্ত্রী শশী পাঁজা বলেন,সুপ্রিম কোর্ট বিলকিস বানুর মামলাতে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে যারা গণধর্ষণ করেছিলেন তারা গুজরাট সরকারের অশুভ আঁতাতে রয়েছে। এই বিষয়টা নিয়ে বিজেপিকে আপনারা কেন কেউ প্রশ্ন করছেন না। উচ্চ আদালতের কাছে গুজরাট সরকার তথ্য চেপে গিয়েছে, শুধু তাই নয় ভুল তথ্য দিয়েছে, যা প্রতারণার সামিল। ভারতীয় জনতা পার্টি তাদেরকেই মালা আর তিলক পড়াচ্ছেন, মিষ্টি খাওয়াচ্ছেন – যারা গণধর্ষণ করেছেন। গুজরাটে মহিলাদের সন্মান কোথায়? বিলকিস বানু ২০০২ থেকে লড়ছে। এরা দানব। আর তাদের মদতদাতা বিজেপি। রাজনীতি চাই না, কিন্তু এই লড়াইতে বিলকিসের পাশে আমরা আছি থাকব।এই রায় দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছেও আমরা কৃতজ্ঞ।

 


Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...