Friday, April 3, 2026

মন্ত্রী হওয়ার ১০ দিনের মাথায় ভোটে হার বিজেপি প্রার্থীর, জয়ী কংগ্রেস

Date:

Share post:

৩০ ডিসেম্বর রাজ্যের মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দশ দিনের মাথায় বিধানসভা ভোটে হারলেন বিজেপি প্রার্থী সুরেন্দ্র পাল। ১২ হাজারেরও বেশি ভোটে তাকে হারালো কংগ্রেস প্রার্থী রুপিন্দর সিং কুনে।

বিধানসভায় নির্বাচিত হওয়ার আগেই রাজস্থানে নবগঠিত বিজেপি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল সুরেন্দ্র পাল সিংকে। তবে ভোটে হেরে মুখ পুড়লো সুরেন্দ্রর।রাজস্থানের করণপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনে হেরে গেলেন তিনি।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে বিধানসভা নির্বাচনের সময় ঐ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী গুরমিত সিং কুনারের মৃত্যুতে নির্বাচন স্থগিত রাখা হয়। তবে নির্বাচন উপলক্ষে ওই কেন্দ্রে প্রার্থী ঘোষণার পর নির্বাচনের আগেই বাকি মন্ত্রীদের সঙ্গে শপথ পাঠ করানো হয় সুরেন্দ্র পালকে। সম্প্রতি সেখানে বিধানসভা নির্বাচন সম্পন্ন হওয়ার পর দেখা যায় প্রয়াত গুরমিত সিং এর পুত্র রুপিন্দর সিং বিজেপির সুরেন্দ্র পাল সিংকে ১২,০০০ ভোটে পরাজিত করেছেন। এই জয়ের সাথে, রাজস্থান বিধানসভায় কংগ্রেসের সংখ্যা ৬৯ থেকে ৭০ হলো , যেখানে বিজেপি ১১৫ টি বিধানসভা আসন জিতেছে। সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা অশোক গেহলট বলেছেন, করণপুরের মানুষ “ভারতীয় জনতা পার্টির অহংকারকে পরাজিত করেছে। জনগণ বিজেপিকে একটি পাঠ শিখিয়েছে, যারা নির্বাচনের সময় তার প্রার্থীকে মন্ত্রী বানিয়ে আচরণবিধি ও নৈতিকতা লঙ্ঘন করেছিল, ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে।”

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...