Saturday, April 4, 2026

বিদায় দিই না, প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগাই: বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রবীণদের অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাই। বিদায় দিই না। ৬০ বছর হলেও তাঁদের সারাজীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনের দিকে এগোই। সোমবার, গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) প্রস্তুতি দেখতে গিয়ে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন একদিকে মুখ্যসচিব বিপি গোপালিকা, সদ্য অবসরপ্রাপ্ত এইচ কে দ্বিবেদী, প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও নতুন ডিজি রাজীব কুমারকে সঙ্গে নিয়ে গঙ্গাসাগর পৌঁছন মুখ্যমন্ত্রী। তাঁদের মধ্যে দু’জন এখন উপদেষ্টা। ওঁদের অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাচ্ছি।

এদিন সব মিলিয়ে ৭০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে রয়েছে ৭ কোটি ৬৬ লক্ষ টাকা ব্যয়ে গঙ্গাসেতু। এছাড়াও নামখানা সেতু-সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এদিন গঙ্গাসাগর পৌঁছে কপিলমুনির আশ্রমে পুজো দেন। পুরোহিতদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান। এরপর যান ভারত সেবাশ্রম সংঘে। সেখানেও স্বামীজিদের সঙ্গে একান্ত আলাপচারিতায় দেখা যায় তাঁকে। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার কুম্ভমেলাকে সাহায্য করলেও গঙ্গাসাগরকে কোনও সাহায্য করে না। জাতীয় মেলার স্বীকৃতিও দেয়নি। রাজ্য সরকারই সমস্ত ব্যবস্থা করে এখানে। পুণ্যার্থীদের থাকার ব্যবস্থা, মেডিক্যাল ক্যাম্প, এয়ার অ্যাম্বুল্যান্স, ১০ হাজার শৌচাগার, ৮ কোটি টাকা ব্যয়ে আলোকসজ্জা, লট ৮, কচুবেড়িয়াতে আমাদের মন্ত্রীরা ও প্রশাসন দায়িত্ব সামলান।


Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...