Friday, June 26, 2026

লোকসভা ভোটে আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে

Date:

Share post:

লক্ষ্য লোকসভা নির্বাচন।আজ, মঙ্গলবার বিশেষ সাংগঠনিক বৈঠক হল বঙ্গ বিজেপির।নিউটাউনের বেসরকারি একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পদ্ম শিবিরের এ রাজ্যের সাংসদ বিধায়কদের পাশাপাশি সাংগঠনিক নেতৃত্বও এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি ছাড়াও ছিলেন বিজেপির এ রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল ও মঙ্গল পাণ্ডের মতো নেতৃত্ব।সম্প্রতি বঙ্গ সফরে এসে অমিত শাহ বাংলা থেকে ৪২ টি আসনের মধ্যে ৩৫ টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে যাওয়ার পর তড়িঘড়ি বৈঠকে বসেছিল রাজ্য কমিটি। আর আজ, ফের একদিকে সংগঠনকে শক্তিশালী কিভাবে করা যাবে, তার পাশাপাশি রাজ্যজুড়ে আন্দোলনের রূপরেখা বাস্তবায়ন কোন পথে হবে সেই বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

জানা গিয়েছে, লোকসভা ভোটে স্থানীয় ইস্যুকেও হাতিয়ার করার প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে জেলা নেতৃত্বকে। রাজ্য ও জেলা স্তরের সাংগঠনিক নেতা বিধায়ক সাংসদদের মধ্যে সমন্বয় রেখে কাজ করার বার্তাও দেওয়া হয়েছে। এমনকী, মোদি সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচারে রাজ্যজুড়ে ঝড় তুলতে হবে এমনটাও নির্দেশ দেওয়া হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। কিন্তু বর্তমানে বিজেপিকে যেটা সবথেকে বেশি দুশ্চিন্তায় রাখছে তা হল অনেক জায়গার নড়বড়ে সংগঠন এবং ঘরোয়া গোষ্ঠীকোন্দল।এরই পাশাপাশি জানা গিয়েছে, উনিশের ভোটে জয়ী অনেককেই প্রার্থী এবার নাও করতে পারে গেরুয়া শিবির। ৪২ টি লোকসভা কেন্দ্রকে মাথায় রেখে ইতিমধ্যেই ইনচার্জদের নামের তালিকাও প্রকাশ করেছে রাজ্য বিজেপি।

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...