Friday, April 3, 2026

তৃণমূলের বিরাট জয়: বিলকিস গণধর্ষণ-কাণ্ডে সুপ্রিম রায় নিয়ে মন্তব্য মমতার

Date:

Share post:

বিলকিস বানো গণধর্ষণ কাণ্ডে সুপ্রিম কোর্টের রায়কে সোমবারই স্বাগত জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, একে তৃণমূলের বিরাট জয় বলে বর্ণনা করেন তিনি। কারণ, বিলকিসের ধর্ষকদের ছেড়ে দেওয়ার বিরুদ্ধে মামলা করেছিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র (Mahuaa Moitra)। সেই মামলায় জয় মিলেছে। যা তৃণমূলেরও বিরাট জয়।

সোমবার, বিলকিসের ধর্ষকদের ছাড়া পাওয়ার বিষয় নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। এদিন জয়নগরের প্রশাসনিক সভা থেকে মমতা বলেন, “বিলকিস বানোর মামলায়, ধর্ষকদের ছেড়ে দেওয়া হয়েছিল। আমাদের দলের মহুয়া মৈত্র (Mahuaa Moitra), যিনি সাংসদ ছিলেন, জোর করে যাঁকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এই মামলা কিন্তু তিনি করেছিলেন। মামলায় একটি পক্ষ ছিলেন তিনি। এটা কিন্তু তৃণমূলের বিরাট জয়।”

এই প্রসঙ্গে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, “আমরা ধর্ষকদের প্রশ্রয় দিই না। মানুষকে বিচার দিই আমরা। কেউ কেউ বলে বেড়াচ্ছে, আমি নাকি গুন্ডাদের নেতা! সারাজীবন মানুষের কাজ করে এলাম। আমি মানুষের নেতা, নেতা নই আমি কর্মী। মানুষ আমার নেতা। আমি মানুষের পাহারাদার। কেউ বিপদে পড়লে, আপনাদের বলতে হয় না, আমরা ছুটে যাই।”


Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...