Saturday, April 4, 2026

হাসপাতালে ভর্তি ফিরহাদ হাকিম! এখন কেমন আছেন মেয়র?

Date:

Share post:

শারীরিক সমস্যায় কাবু, আচমকা কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন মহানাগরিক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সোমবার সন্ধ্যায় হঠাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রীকে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে গতকাল সন্ধ্যায় আশঙ্কা কোমরে অসহ্য যন্ত্রণা অনুভব করেন ফিরহাদ(Firhad Hakim)। সেই সময় একটি জরুরি ইনজেকশন নেওয়ার জন্য তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এক রাতের জন্যই হাসপাতালে রাখা হবে বলে অনুমান চিকিৎসকদের। আজ কিছু শারীরিক পরীক্ষা করার পর সব ঠিক থাকলে ছেড়ে দেওয়া হবে কলকাতার মেয়রকে (Mayor, Kolkata)।

সামনে গঙ্গাসাগর মেলা তাই নির্বিঘ্নে এত বড় একটা আয়োজনকে সম্পন্ন করতে ফিরহাদ হাকিমের কাঁধে বেশ কিছু দায়িত্ব রয়েছে। গতকাল গঙ্গাসাগরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আজ জয়নগরে প্রশাসনিক সভা সেরে ফেরার কথা তাঁর। আগামী কয়েকদিনের মধ্যে গঙ্গাসাগর মেলা তদারকিতে যাবেন রাজ্যের পুরমন্ত্রী। তার আগেই শারীরিক সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হতে হল তাঁকে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...