Wednesday, June 24, 2026

আজ সুপার কাপের অভিযান শুরু দুই প্রধানের

Date:

Share post:

আজ সুপার কাপের অভিযান শুরু করতে চলেছে দুই প্রধান। দুপুরে নামছে ইস্টবেঙ্গল। সন্ধ্যায় নামছে মোহনবাগান। মঙ্গলবার কলিঙ্গ স্টেডিয়ামে দুপুর দুটোয় লাল-হলুদের প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। অন্যদিকে, সন্ধে সাড়ে সাতটায় আই লিগের দল শ্রীনিধি ডেকানের মুখোমুখি হবে সবুজ-মেরুন।

ইস্টবেঙ্গল রবিবারই ভুবনেশ্বর পৌঁছে গিয়েছিল। সোমবার পৌঁছে গিয়েছে মোহনবাগান। দলের সঙ্গে এসেছেন সদ্য রিহ্যাব শুরু করা আনোয়ার আলিও। তবে ভিসার জন্য নতুন কোচ আন্তোনিও হাবাস এখনও ভারতে আসতে পারেননি। তাই প্রথম ম্যাচে দায়িত্ব সামলাবেন সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা। জাতীয় দলে ডাক পেয়েছেন সাতজন ফুটবলার। তাই সুপার কাপে ছয় বিদেশির উপর ভরসা রাখতে হচ্ছে বাগানকে। সোমবার মিডিয়ার মুখোমুখি হয়ে ক্লিফোর্ড বলেন, ‘‘একাধিক ফুটবলার জাতীয় শিবিরে। দলে কিছু চোট সমস্যাও রয়েছে। সব মিলিয়ে কঠিন পরিস্থিতি। তবে কাল তিন পেয়েন্টই লক্ষ্য। আনোয়ার দলের সঙ্গে এলেও সুপার কাপে খেলবে না।’’

মোহনবাগানের মতো ইস্টবেঙ্গলের ভরসাও ছয় বিদেশি।সোমবার সকালেই সহকারী কোচ দিমাস দেলগার্ডোকে নিয়ে যে মাঠে খেলা, সেই মাঠ দেখে যান কার্লোস কুয়াদ্রাত। পরে মিডিয়ার মুখোমুখি হয়ে ইস্টবেঙ্গল কোচ বলেন, ‘‘জেভিয়ার সিভেরিওকে রেজিস্ট্রেশন করানো হয়েছে। সুপার কাপে নতুন কোনও বিদেশি খেলবে না। আইএসএলের ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য। হায়দরাবাদের বিরুদ্ধে আইএসএলে জিতেছিলাম। যা ফুটবলারদের আত্মবিশ্বাস দেবে।’’ একই গ্রুপে রয়েছে দুই প্রধান। কুয়াদ্রাত বলছেন, ‘‘মোহনবাগানের ৬-৭ জন ফুটবলার না থাকলেও ডার্বিতে কঠিন লড়াই হবে।’’ এদিকে, চোটের জন্য প্রথম ম্যাচে নেই লেফট ব্যাক মন্দার রাও দেশাই।

আরও পড়ুন- Brekfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...