Monday, April 13, 2026

বাবা মুখ্যমন্ত্রী, ছেলে উপমুখ্যমন্ত্রী! লোকসভার আগে ছেলেকে গুরুদায়িত্ব দিচ্ছেন স্ট্যালিন

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আগে ছেলেকে গুরু দায়িত্ব দিতে চলেছেন বাবা। তামিলনাড়ু রাজনীতিতে জোর জল্পনা উদয়ানিধি স্ট্যালিনকে উপমুখ্যমন্ত্রী পদে বসাতে চান মুখ্যমন্ত্রী এমকে স্ট্যানিল। ২০২২ সালের ডিসেম্বরে বাবার মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন উদয়ানিধি স্ট্যালিন (Udhayanidhi Stalin)। স্ট্যালিনের সরকারে ক্রীড়া-যুবকল্যাণ মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছেন তাঁর ছেলে। এর আগে অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন স্ট্যালিন পুত্র। কয়েকটি হিট সিনেমায় অভিনয়ের পর, সেসবের পাট চুকিয়ে রাজনীতিতে পা দেন তিনি।

২০২১ নির্বাচনে প্রথমবার ভোটে দাঁড়িয়ে বিধায়ক হওয়ার পর রাজ্যের মন্ত্রী হয়েছিলেন উদয়ানিধি। ক মাস আগে সনাতন ধর্মকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ৪৬ বছরের উদয়ানিধি। স্ট্যালিন পুত্রের বিতর্কিত মন্তব্য অস্বস্তিতে পড়েছিলেন ইন্ডিয়া শিবিরের নেতারা।

এম করুণানিধি-র পুত্র স্ট্যালিন এবার তার পরিবারের পরবর্তী প্রজন্মকে সিংহাসনে বসানোর প্রস্তুতি শুরু করে দিলেন। ১৯৬৯ সালে প্রথমবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছিলেন করুণানিধি। মেরিনা বিচের রাজ্যে পাঁচ দফায় প্রায় ২৪ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন ডিএমকে-র প্রাক্তন প্রধান করুণানিধি। শেষবার করুণানিধি রাজ্যের মসনদে বসেছিলেন ২০১১ সালে। এরপর ২০২১ সালে করুণানিধি পুত্র স্ট্যালিন প্রথমবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন।

Related articles

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...