Saturday, April 4, 2026

বুধবার শুরু সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা

Date:

Share post:

শুরু হল সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা। বুধবার একতারা মুক্তমঞ্চে উদ্বোধনে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেন, সাহিত্যিক ঝড়েশ্বর চট্টোপাধ্যায় এবং কবি প্রসূন ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

এবারের মেলায় ৪৬০ টি লিটল ম্যাগাজিনের সম্ভার থাকবে। এছাড়াও সাতশোর বেশি কবি সাহিত্যিকদের সম্মেলন হবে। বরেণ্য সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ১২৫ তম জন্মবর্ষ উপলক্ষে গগনেন্দ্র প্রদর্শনশালায় প্রদর্শনীও হবে। প্রতিদিন দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত চলবে প্রদর্শনী।

এবারে সাহিত্য উৎসব লিটল ম্যাগাজিন মেলা উপলক্ষে শীর্ষ পংক্তি হয়েছে সুকুমার রায়ের কবিতার লাইন ‘সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন’। কবিতা পাঠের আসরে অংশ নেবেন ৬১২জন কবি। ১৪৪ জন গদ্যকার গদ্যের জন্মকথা বিষয়ক আলোচনা করবেন। আয়োজন করা হয়েছে ১০টি আলোচনা সভা ও সাহিত্য আড্ডার। ৮ জন নবীন- প্রবীণ গল্পকারের গল্প পাঠ করবেন বাচিক শিল্পীরা। সব মিলিয়ে প্রায় ৮০০ কবি-সাহিত্যিক-লেখক অংশ নেবেন। অনুষ্ঠান চলবে একতারা মুক্তমঞ্চ, বাংলা আকাদেমি সভাঘর, জীবনানন্দ সভাঘর এবং অবনীন্দ্র সভাঘরে। অর্পণ করা হবে ১২টি সাহিত্য সম্মাননা।

আরও পড়ুন- লক্ষ্য থ্যা.লাসেমিয়া মুক্ত বাংলা! রাজ্যের সব সরকারি হাসপাতালে প্রসূতিদের থ্যা.লাসেমিয়া পরীক্ষা বাধ্যতামূলক

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...