Saturday, June 20, 2026

ডিভিশন বেঞ্চে খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ! নিয়োগ মামলার তদন্তে স্বস্তিতে পর্ষদ

Date:

Share post:

প্রাথমিক নিয়োগ সংক্রান্ত (Primary Recruitment) মামলায় এবার বড় স্বস্তি পেল প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Board)। বুধবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) নির্দেশকে খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ (Division Bench)। এদিন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়েছে প্রাথমিকে নিয়োগ প্যানেল প্রকাশের যে নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন তা খারিজ করা হল। তবে এই মামলার বাকি অংশের শুনানি করতে পারবে সিঙ্গল বেঞ্চ।

উল্লেখ্য, ২০১৪ সালে প্রাথমিক টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালে প্রাথমিকে নিয়োগ হয়। সেই নিয়োগ নিয়েই বেনিয়মের অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, অবিলম্বে ওই বছরের নিয়োগের প্যানেল প্রাথমিক শিক্ষা পর্ষদকে পেশ করতে হবে আদালতে। সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। বুধবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ খারিজ করে দিল।

গত ৩ জানুয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায় প্যানেল প্রকাশের জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল পর্ষদকে। মোট ৪২ হাজার ৯৪৯ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল ১০ দিনের মধ্যে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সময় ছিল পর্ষদের কাছে। কিন্তু বুধবার ডিভিশন বেঞ্চে মামলা উঠলে প্রাথমিক শিক্ষা পর্ষদকে বিচারপতি সৌমেন সেন প্রশ্ন করেন, আদালত যদি কোনও নথি দেখতে চায় তাহলে অসুবিধা কোথায়? তিনি বলেন, সব নথি আপনাদের কাছে থাকার কথা। আপনারাই সব নথির মালিক। আদালত যে কোনও সময় যে কোনও নথি দেখতে চাইতেই পারে। তিনি আরও জানতে চান, আদালত যদি প্যানেল দেখতেও চায়, সে ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রভাবিত করা হবে কীভাবে? কোনও অসুবিধার সম্মুখীন হতে হবে কি না, সেটাও জানতে চান বিচারপতি।

 

 

 

Related articles

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...