Friday, April 3, 2026

রাজ্যের স্কুল শিক্ষা পরিকাঠামোর প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় দল!

Date:

Share post:

কেন্দ্রের মুখে ফের বাংলার প্রশংসা। বাংলার উন্নয়নমূলক কাজ এবং পরিষেবা বারবার সেন্ট্রাল টিমের মন জয় করেছে। এবারও তার ব্যতিক্রম হল না।রাজ্যের স্কুল শিক্ষা ও পরিকাঠামোর প্রশংসা করলেন কেন্দ্রীয় দলের আধিকারিকরা।মূলত বাঁকুড়া ও পুরুলিয়া জেলার একাধিক ব্লকে পরিদর্শন করার কথা জানিয়েই রাজ্যকে চিঠি পাঠিয়ে ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। সেইমতো গত ৮ তারিখ থেকে তিন দিন ধরে চলে পরিদর্শন। এরপরই স্কুলের ভিজিটর বুকে স্কুলগুলির ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় টিমের সদস্যরা বলে জানা যাচ্ছে।

গত ৩ জানুয়ারি কেন্দ্রের শিক্ষামন্ত্রকের পক্ষ থেকে রাজ্যকে একটি চিঠি দিয়ে জানানো হয় যে মূলত মিড ডে মিল থেকে শুরু করে সমগ্র শিক্ষা অভিযান সহ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীদের অধীনে বিভিন্ন শিক্ষা প্রকল্প নিয়ে পরিদর্শন করতে চায় কেন্দ্র। বিশেষভাবে বাঁকুড়া জেলার মোট ১২ টি ব্লক যার মধ্যে ছাতনা, শালতোড়া, খাতরা, হীরাবাদ, রানীবাদ, রায়পুর, সারেঙ্গা, সিমলাপাল, তালডাংরার মতো ব্লকগুলি পরিদর্শন করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা ছিল। সবটা খতিয়ে দেখার পর আধিকারিকদের মুখে প্রশংসার বন্যা। তবে রাজ্যে কেন্দ্রীয় দলের আসা নতুন নয়। এর আগে একাধিক ইস‍্যুকে নিয়েও কেন্দ্রীয় টিম রাজ্য শিক্ষা ব্যবস্থা নিয়ে পরিদর্শনে এলেও রাজ্যের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যৌথ পরিদর্শনকারী দল রাজ্যের মতামত না নিয়ে রিপোর্ট তৈরি করেছিল। তবে এসবের মাঝেই এই প্রশংসা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...