Saturday, June 27, 2026

হুথি জঙ্গিদের ওপর আমেরিকা-ব্রিটেনের আক্রমণ, ৫ মৃত্যুর দাবি

Date:

Share post:

ইজরায়েলে ক্রমাগত চলতে থাকা অশান্ত পরিস্থিতির আঁচ এবার লোহিত সাগরে (Red sea)। হুথি জঙ্গিগোষ্ঠীর একপেশে হামলার প্রত্যুত্তর দেওয়া শুরু আমেরিকা ও ব্রিটেনের যৌথবাহিনী। ইয়েমেনে (Yemen) আশ্রয় পাওয়া হুথি জঙ্গিদের নিকেশ করতে ক্ষেপনাস্ত্র প্রয়োগ করতেই শুরু মৃত্যু। ইতিমধ্যেই ৫ জনের মৃত্যুর দাবি করা হয়েছে, আহত ৬। যদিও এই আক্রমণের পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে হুথি। বড় প্রত্যাঘাতের জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইংল্যান্ড ও আমেরিকাকে।

ডিসেম্বরের মাঝামাঝি থেকে লোহিত সাগর, ইডেন উপসাগরে (Gulf of Eden) বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনা শুরু হয়। কখনও ড্রোন হামলা, কখনও ক্ষেপনাস্ত্র প্রয়োগ করা হয়। কিছু জাহাজ ক্ষতিগ্রস্থ হলেও কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। অনেকক্ষেত্রে আমেরিকার মিসাইল ড্রোন হামলা (drone attack) প্রতিহত করে। তবে এই সব ঘটনার প্রভাব পড়ে গুরুত্বপূর্ণ এই বাণিজ্য করিডরে এবং আন্তর্জাতিক সম্পর্কে। এরপরই ইংল্যান্ড ও আমেরিকা একযোগে এই জঙ্গি হামলার প্রত্যুত্তর দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন (Antony Blinken) ও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) মধ্যেও এই বাণিজ্য করিডরের নিরপত্তা নিয়ে আলোচনা হয়। সেক্ষেত্রে ভারতও আমেরিকার পাশে থাকার আশ্বাস দেয় বলে জানায় তাঁদের মুখপাত্র।

 

শুক্রবার ভোর হতেই আমেরিকা ও ইংল্যান্ডের জাহাজ, ডুবোজাহাজ ও বোমাড়ু বিমান থেকে হামলা চালানো শুরু হয় ইয়েমেনে থাকা হুথি গোষ্ঠীর ঘাঁটিগুলির ওপর। মূলত ড্রোন হামলা চালানো হত যে সব ঘাঁটি থেকে সেই ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি করে ইংল্যান্ড। হামলা চালানো হয় তাঁদের বিমানঘাঁটিগুলিতেও (airfields)। হামলার ফলে হুথি জঙ্গীরা অনেকটা ভিতরের দিকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করে।

ইয়েমেন এই জঙ্গি গোষ্ঠীকে নিরাপত্তা দেওয়ায় তাদের দিক থেকে এই আক্রমণের পরেও জোরালো উত্তর দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। হুথি মুখপাত্রের দাবি এইভাবে আক্রমণ চালিয়ে বোকামি করেছে আমেরিকা ও ইংল্যান্ড। অণুতে পরিণত হলেও তারা এই ‘নির্লজ্জ’ (blatant) আক্রমণের জবাব দেবে বলে জানায়। শুক্রবার ভোর থেকে ৫ জনের মৃত্যুর দাবি করা হয় তাদের তরফে। তবে সাধারণ মানুষ না জঙ্গি, মৃতদের পরিচয় প্রকাশ করেনি হুথি।

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...