Wednesday, June 24, 2026

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধে অভিষেকের মামলা শুনতে রাজি শীর্ষ আদালত

Date:

Share post:

বিচারপতিরা আদালতে তথ্য, প্রমাণ ও সাক্ষীর উপর ভিত্তি করে কেসের রায় ঘোষণা করেন, কিন্তু এই চিরাচরিত নিয়মের বাইরে গিয়ে বেশ কিছু বিচারপতিকে এজলাসেই নানা রাজনৈতিক মন্তব্য করতে দেখা গেছে। পাশাপাশি মিডিয়ার সামনেও এমন ভাবে বাইট দিচ্ছেন তাঁরা, যাতে তদন্তকারী সংস্থার প্রভাবিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। এই গোটা ঘটনার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি অমৃতা সিনহার (Justice Abhijit Ganguly and Amrita Sinha) মন্তব্যের বিরোধিতায় ডায়মন্ড হারবারের সাংসদের মামলা শুনতে রাজি হয়েছে শীর্ষ আদালত (SC)। তবে কোন বেঞ্চে এই মামলা যাবে, তা এখনও জানা যায়নি।

বিগত কিছুদিন ধরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অমৃতা সিনহা রাজ্য সরকার (Government of West Bengal)বিরোধী মামলায় এবং বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এমন কিছু মন্তব্য করছেন যা বিরোধী রাজনৈতিক দলকে সমর্থন করার পাশাপাশি তদন্তকারী সংস্থাকে প্রভাবিত করতে পারে বলে মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজের লোকসভা কেন্দ্রে প্রতিশ্রুতি পূরণের পর থেকেই যেন বেড়ে উঠেছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আক্রোশ। তিনি এমন কিছু কথা বলতে শুরু করেন যা একেবারেই অনভিপ্রেত এবং তাঁর এক্তিয়ারের বাইরে বলেই মনে করছে ঘাসফুল শিবির। এই বিষয়ে অভিষেকের মূল বক্তব্য ছিল, আদালতে বা আদালতের বাইরে তাঁর বিষয়ে কোনও মন্তব্যের মাধ্যমে যাতে ইডি বা সিবিআই প্রভাবিত না হয়। পাশাপাশি কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি যাতে বিষয়টি নিয়ে পদক্ষেপ করেন, সেই আর্জিও জানিয়েছিলেন অভিষেক। বিরোধীরা এ নিয়ে যত কটাক্ষই করুক না কেন, বিষয়টি যে যথেষ্ট গুরুত্বপূর্ণ সেটা বুঝেই এই মামলাকে নথিভুক্ত করার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। সূত্রের খবর এই মামলা কোন বেঞ্চে যাচ্ছে তা ঠিক করবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...