Wednesday, June 24, 2026

সুকান্ত সহ পদ্ম শিবিরের একাধিক নেতার নামে এফআইআর দায়ের

Date:

Share post:

এখনও অধরা সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান। প্রশাসনিক মহলে চলছে চাপানউতোর।তার গ্রেফতারির দাবিতে বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক নেতা নেত্রী ও কর্মী ন্যাজাট থানার সামনে তুমুল বিক্ষোভ দেখিয়েছিলেন।পুলিশি ব্যারিকেড ভেঙে রাস্তায় বসে পড়েছিলেন তাঁরা। সেই ঘটনায় সুকান্ত সহ পদ্ম শিবিরের বেশ কিছু নেতা-কর্মীর নামে জামিন অযোগ্য ধারায় দায়ের হয়েছে এফআইআর।১৪৪ ধারা ভেঙে আন্দোলনের জন্য অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, নেত্রী অর্চনা মজুমদার-সহ একাধিক নেতার বিরুদ্ধে এফ‌আইআর দায়ের হয়েছে। যে ধারাগুলি দেওয়া হয়েছে সেগুলি সবই জামিন অযোগ্য ধারা।অন্যদিকে সিসিটিভি ফুটেছে আরও একাধিক শাহজাহান ঘনিষ্ঠদের দেখা গেলেও তাঁদের কেন ধরা হয়নি সেই প্রশ্ন তুলছে বিরোধীরা।
এদিকে কয়েকদিন আগেই ন্যাজাট থানা অভিযানের ডাক দিয়েছিল পদ্ম শিবির। বিজেপির কর্মসূচির খবরের মধ্যেই থানা থেকে প্রায় ১ কিলোমিটার আগে থেকেই ১৪৪ ধারা জারি ছিল, দেওয়া ছিল গার্ডরেল। আনা হয়েছিল অতিরিক্ত পুলিশ বাহিনী। কিন্তু, সে সবের তোয়াক্কা না করে সেদিন বিজেপি কর্মীদের কার্যত রণংদেহী মেজাজে দেখা গিয়েছিল।এই ঘটনায় কার্যত ধন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল ন্যাজাট থানার সামনে।

 

Related articles

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...