Friday, April 3, 2026

স্বপ্নে এসেছিলেন প্রভু! অযোধ্যায় মন্দির উদ্বোধনের আগে ‘রাম’কে নিয়েই ইঙ্গিতপূর্ণ মন্তব্য লালুপুত্রের

Date:

Share post:

রামমন্দির (Ram Mandir) উদ্বোধনের আগে বড়সড় দাবি করলেন লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) জ্যেষ্ঠপুত্র তথা আরজেডি (RJD) নেতা তেজপ্রতাপ যাদব (Tejpratap Yadav)। তিনি জানিয়েছেন, দিনকয়েক আগেই স্বয়ং রামচন্দ্র (Ramchandra) তাঁর স্বপ্নে এসেছিলেন। প্রভু রাম আমার স্বপ্নে এসে বললেন, ওরা (বিজেপি) শুধুমাত্র নাটক করছে। রাম তাঁকে জানিয়েছেন, ২২ জানুয়ারি তিনি অযোধ্যায় (Ayodhya) যাচ্ছেন না! হ্যাঁ, সম্প্রতি এমন মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে এলেন তেজপ্রতাপ।

সম্প্রতি এক জনসভার মঞ্চ থেকে লালুপুত্র জানান, স্বপ্নে এসে প্রভু রাম না কি তাঁর কাছে বড় ঘোষণা করেছেন। তেজপ্রতাপ বলেন, অযোধ্যায় কি শুধুমাত্র ২২ জানুয়ারির জন্যই প্রভু রাম আসবেন? সেটার কি খুব প্রয়োজন? তারপর তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেন, আমি একটা স্বপ্ন দেখেছি। প্রভু রাম আমার স্বপ্নে এসে বললেন, ওরা (বিজেপি) কেবল নাটক করছে। আর সেকারণেই ২২ জানুয়ারি তিনি অযোধ্যায় যাচ্ছেন না! তেজপ্রতাপের এই বক্তব্যকে কেন্দ্র করেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের গর্ভগৃহে ‘রামলালা’র প্রাণপ্রতিষ্ঠা করা হবে। ইতিমধ্যে রামকে সামনে রেখে সেজে উঠেছে অযোধ্যা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিশেষ আমন্ত্রিতেরা। ইতিমধ্যেই কংগ্রেস-সহ বিরোধী জোটের অধিকাংশ দল ওই দিন অযোধ্যায় না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।

 

 

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...