Friday, March 27, 2026

Today’s market price: আজকের বাজার দর

Date:

Share post:

শহর কলকাতার জন্য সপ্তাহের শুরুতে সুখবর। ঠাণ্ডায় বাজারে দাম কমেছে একাধিক জিনিসের। বিশেষ করে কয়েকটা সবজি মিলছে কম দামে। যদিও মাছের বাজারে দাম অনেকটাই চড়া। এদিন সবজি বাজারে কোন জিনিসের দাম কত রয়েছে? তা দেখে নেওয়া যাক।

সোমবার সবজি বাজারে দাম রয়েছে মিশ্র। যেমন ২২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে জ্যোতি আলু। যা রয়েছে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। যদিও চন্দ্রমুখীর প্রতি কেজিতে দাম রয়েছে ২৮ টাকার আশেপাশে। অন্য সবজির মধ্যে পেঁপের প্রতি কেজিতে দাম রয়েছে ১৫- ২০ টাকা। কুমড়োর প্রতি কেজির দাম রয়েছে ৩০ টাকা। এছাড়া বাজারে ঢ্যাঁড়শ, উচ্ছে, বেগুনের কেজি রয়েছে ৪০ টাকা। তুলনামূলকভাবে কমেছে কাঁচা লঙ্কার দামও। প্রতি ১০০ গ্রাম কাঁচা লঙ্কার দাম রয়েছে ১০- ১২ টাকা।

যদিও বাজারে টমেটোর দাম খুব সস্তা হয়নি। ৫০- ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে টমেটো। টমেটোর দাম ৪০ টাকার নিচে নামতে এখনও প্রায় এক মাস আমজনতাকে অপেক্ষা করতে হবে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

সোমবারে মাছের বাজারেও দাম চড়া। রবিবার মাছের বাজারে পা ফেলার জায়গা না থাকলেও, সোমবার সেই অবস্থা নয়। মাছের বাজারে চড়া দামে বিকোচ্ছে পাবদা, কাতলা, ভেটকির মতো মাছ। কাতলা মাছের প্রতি কেজিতে দাম ৩৬০- ৪০০ টাকা থেকে শুরু। ভেটকি মাছের প্রতি কেজিতে দাম ৫০০ টাকা থেকে শুরু। আবার পাবদা মাছের প্রতি কেজিতে দাম ৪০০ টাকা।বাজারে ভোলা মাছের প্রতি কেজিতে দাম রয়েছে ৩০০- ৩৫০ টাকা।
ইলিশ মাছ বাজারে অল্প কয়েকটি দোকানে মিলছে। তাতে দাম চড়া। ৫০০- ৬০০ গ্রামের ইলিশ মাছের প্রতি কেজিতে দাম রয়েছে ৮০০- ৯০০ টাকা। ৩৫০ গ্রামের ছোট ইলিশ কেজি প্রতি কিনতে খরচ হবে ৬০০ টাকা। পাশাপাশি চিংড়ি মাছের দামও কিন্তু অত্যন্ত চড়া। গলদা চিংড়ির প্রতি কেজিতে বিক্রি হচ্ছে ৭০০ টাকা দরে। বাগদা চিংড়ির প্রতি কেজিতে দাম রয়েছে ৪৫০ টাকার আশেপাশে। ছোট চিংড়ির প্রতি ১০০ গ্রামে দাম রয়েছে ৩০- ৩৫ টাকা।

সোমবার বাজারে চিকেনের প্রতি কেজিতে দাম রয়েছে ১৬০- ১৮০ টাকা। এদিন গোটা মুরগির প্রতি কেজিতে দাম রয়েছে ১২০- ১৩০ টাকা। আবার দেশি মুরগির প্রতি কেজিতে দাম রয়েছে ৪৫০- ৫০০ টাকা। এদিন বাজারে প্রতি কেজি মাটনের রেট রয়েছে ৭৬০- ৮০০ টাকা।

Related articles

কোহলির হাতে নতুন ‘পদ্ম রহস্য’, ট্যাটুতেই জীবনের গল্প!

আইপিএল(IPL) শুরুর আগে চর্চায় বিরাট কোহলি(Virat Kohli)। মাঠের পারফরম্যান্সের মতোই স্টাইলেও আইকন কিং কোহলি, তাঁর শরীরে নজর কাড়ছে...

Lockdown! জল্পনা উড়িয়ে কী জানালেন কেন্দ্রীয় মন্ত্রী পুরী

লকডাউনের (Lockdown) কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের। জল্পনা উড়িয়ে দাবি করলেন পেট্রোলিয়াম ও প্রাকৃতির গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী...

আবুধাবির আকাশে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে মৃত্যু ভারতীয়ের!

এক মাস ধরে লাগাতার চলছে পশ্চিম এশিয়ার যুদ্ধ (West Asia conflict)। হামলা, পাল্টা হামলার জেরে প্রাণ যাচ্ছে হাজার...

সিনিয়র দলে খেলার ছাড়পত্র পেলেন, এবার জাতীয় দলে বৈভব?

আইপিএল(IPL) শুরুর আগেই ভারতীয় দলে খেলার ছাড়পত্র পেয়ে গেলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। শুক্রবার ১৫ বছর পূর্ণ করলেন...