Tuesday, April 7, 2026

নাবালক ছেলে-মেয়েকে খুন করে আত্মঘাতী বাবা, নৈহাটিতে চাঞ্চল্য

Date:

Share post:

মাঠের মধ্যে একটি গাছে বাবার ঝুলন্ত দেহ। ঠিক তার নিচেই মৃত নাবালক ছেলে ও মেয়ের নিথর দেহ পড়ে রয়েছে। মঙ্গলবার এমন চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে উত্তর ২৪ পরগণার নৈহাটির শিবদাসপুর থানার এলাকার রামচন্দ্রপুর গ্রামে।

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম জ্যোতিপ্রকাশ মণ্ডল। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক। মেয়ে লাজবন্তীর বয়স ৯, ছেলে জয়মাল্যের বয়স ১৩। পরিবারের সদস্যদের অনুমান ছেলে মেয়েকে খুন করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন জ্যোতিপ্রকাশ।

পরিবারের বক্তব্য, সোমবার বিকেলে জ্যোতিপ্রকাশ ছেলে-মেয়েকে নিয়ে বাইরে বেরিয়েছিলেন। বাড়িতে বলেছিলেন, ঘুরতে যাচ্ছে। জ্যোতিপ্রকাশের স্ত্রী লাবণী সে সময় বাড়িতে ছিলেন না। তাঁর ঠাকুমা মারা যাওয়ায় স্বামীর কাছে ছেলে-মেয়েদের রেখে সেখানে গিয়েছিলেন। রাত পর্যন্ত সন্তানদের নিয়ে জ্যোতিপ্রকাশ বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। এলাকায় খোঁজ খবর নিতে শুরু করেন তাঁরা। কিন্তু তিনজনেরই সন্ধান মেলেনি। তাই সকাল হওয়ার অপেক্ষা করতে থাকেন। মঙ্গলবার সকালে বাড়ির লোকেরা তিনজনের মৃত্যু সংবাদ পান। পাশের বুদুরিয়া গ্রামে রামচন্দ্রপুর হাজরাতলা এলাকায় জ্যোতিপ্রকাশবাবু একটি জমি কিনেছিলেন। সেখানেই ছেলে মেয়েকে নিয়ে গিয়েছিলেন। সাত সকালে ওই জমি থেকে বাবা, ছেলে, মেয়ের দেহ দেখেন স্থানীয়রা।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় শিবদাসপুর থানার পুলিশ। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। স্থানীয় ও পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে। পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির জেরেই এমন ঘটনা ঘটেছে।

Related articles

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...