Saturday, June 27, 2026

জনতার ভিড়ে জনদরদী মমতা-অভিষেক, সোশ্যাল মিডিয়ায় নয়া পোস্টার তৃণমূলের

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় নয়া পোস্টার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দলের ফেসবুক সহ অন্যান্য অ্যাকাউন্টে যে নতুন ‘কভার পিকচার’ পোস্ট করা হয়েছে সেখানে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা যাচ্ছে জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। উচ্ছ্বসিত জনতার ভিড়ে দেখা যাচ্ছে তৃণমূলের দুই শীর্ষ নেতা নেত্রীর হাসিমুখের ছবি।

আসন্ন লোকসভা নির্বাচনকে নজরে রেখে কোমর বাঁধছে শাসকদল তৃণমূল। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই লড়াইয়ের একমাত্র পাথেয় মানুষের ভালোবাসা। সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের নয়া পোস্টারে ধরা পড়েছে মানুষের ভালোবাসার সেই ছবি। এর আগে সাধারণত তৃণমূলের নানা কর্মসূচির পোস্টার তুলে ধরা হল সোশ্যাল মিডিয়ার ‘কভার পিকচারে’। এবার সেখানে ধরা পড়ল মানুষের বাধভাঙা উচ্ছ্বাসের মাঝে বাংলার জনদরদী মমতা-অভিষেকের ছবি।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...