Tuesday, March 17, 2026

কংগ্রেসে যোগ দিয়েই অন্ধ্রের প্রদেশ সভাপতির পদ পেলেন শর্মিলা

Date:

Share post:

অনুমান করা হচ্ছিল কংগ্রেসে যোগ দিয়েই বড় পদ পাবেন ওয়াই এস শর্মিলা। সেই অনুমান সত্যি হল মঙ্গলবার। দাদা জগন মোহন রেড্ডির দল ছেড়ে গত সপ্তাহে হাত শিবিরে যোগ দেওয়া শর্মিলাকে দেওয়া হল অন্ধ্রপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতির পদ। গতকালই এই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রুদ্র রাজু। এবার সেই দায়িত্বে আনা হল শর্মিলাকে।

মঙ্গলবার কংগ্রেসের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, অন্ধ্রপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন শর্মিলা। প্রসঙ্গত, প্রদেশ সভাপতির পদ থেকে রাজুর ইস্তফার পর তাঁকে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্যপদ দেয় কংগ্রেসের হাইকম্যান্ড। আর সেই জায়গায় আনা হয় ওয়াই এস শর্মিলাকে। এমনটা যে হবে সে আভাস আগেই ছিল। এবার সেটাই হল। আসলে তেলেঙ্গানা জয়ের পর কংগ্রেসের নজর পার্শ্ববর্তী অন্ধ্রপ্রদেশ। সেখানে শর্মিলা যে কংগ্রেসের কাছে কত বড় লাভজনক পদক্ষেপ তা বলার অপেক্ষা রাখে না।

উল্লেখ্য, কংগ্রেসে যোগ দিয়েই শর্মিলা জানিয়েছিলেন, “রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছিলেন আমার বাবা। তার জন্য কাজ করব।” একইসঙ্গে শর্মিলার প্রতিষ্ঠিত ওয়াই এস আর তেলেঙ্গানা পার্টিও এবার মিশে যাবে কংগ্রেসের সঙ্গে। রাহুলের আশা, শর্মিলার পরে ওয়াই এস আর কংগ্রেস থেকে বহু নেতাও কংগ্রেসে যোগদান করবেন। যার ফলে চাপে ফেলা যাবে প্রতিদ্বন্দ্বী শর্মিলার দাদা তথা অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিকে।

spot_img

Related articles

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...