Saturday, June 20, 2026

লোকসভা ভোটের আগে নবান্নে ‘দিদি’-র কাছে ‘দিদি নম্বর ওয়ান’! জল্পনা তুঙ্গে

Date:

Share post:

বুধবারের দুপুরে হঠাৎ চাঞ্চল্য নবান্নে। কারণ, বাংলার দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করতে হাজির স্বয়ং ‘দিদি নম্বর ওয়ান’ অর্থাৎ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। কেন? লোকসভা ভোটের আগে অবশ্যম্ভাবী জল্পনা তাহলে কি শাসকদলের হয়ে ভোটে দাঁড়াচ্ছেন নায়িকা তথা ছোট পর্দার জনপ্রিয় টিভি শো-এর অ্যাঙ্কার! তবে, নবান্নে সূত্রে খবর, বুধবারই নয়, মঙ্গলবারও এসেছিলেন রচনা।

এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় রচনার (Rachana Banerjee)। তবে রাজনীতিতে যোগদানের জল্পনা উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। তাঁর দাবি, ‘দিদি নাম্বার ওয়ান‘ নিয়ে না কি কথা বলতে তিনি নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন।

তবে, এই প্রথম নয়, একুশের নির্বাচনের আগেও রচনার তৃণমূলে যোগ দেওয়া নিয়ে জল্পনা শোনা যায়। কিন্তু সেই সময়ও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন তিনি । তবে, এবার না কি ‘দিদি নাম্বার ওয়ান‘-এর ঘনিষ্ট মহল বলছে, “অনেক কিছুই হতে পারে, সবটা সময়ই বলবে”।


Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...