Saturday, June 27, 2026

নিয়োগ মামলার শুনানিতে আদালতে ভর্ৎসিত সিবিআই!

Date:

Share post:

তদন্ত শেষ না করেই নিয়োগ মামলায় চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI),এমনই অভিযোগ তুললেন ধৃত শান্তিপ্রসাদ সিন্‌হার (Shanti Prasad Sinha) আইনজীবী। কেন্দ্রীয় এজেন্সির ভুমিকায় এবার অসন্তোষ প্রকাশ করলেন স্বয়ং বিচারক। বুধবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা এসপি সিন্‌হার জামিনের আবেদন জানানো হয়। সেই প্রেক্ষিতেই এই প্রশ্ন তোলেন আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত (Sanjay Dasgupta)। আদালতে এই মামলার শুনানি চলাকালীন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক উপস্থিত ছিলেন না। যা দেখে বিচারক অসন্তুষ্ট হন। এমনকি সেই অফিসার কোনও নথিও পাঠাননি বলে অভিযোগ।

বছর দুয়েক আগে এসএসসি নিয়োগ মামলার তদন্তে প্রাক্তন দুই উপদেষ্টা শান্তিপ্রসাদ এবং অশোক সাহাকে গ্রেফতার করে সিবিআই। অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের গঠন করা উপদেষ্টা কমিটির মাধ্যমেই এনারা টাকার বিনিময়ে নিয়োগ করিয়েছিলেন বলে অভিযোগ। গ্রেফতারির পর যে বিবৃতি জারি করে তদন্তকারী সংস্থা, তাতেও এ কথাই বলা হয়। এরপর শীর্ষ আদালতের দেওয়া সময়সীমা মেনে ডিসেম্বরে চার্জশিট জমা দিয়েছে CBI। অথচ বেশ কিছু ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি। সেই রিপোর্ট ছাড়াই কী ভাবে তদন্ত শেষ হয়েছে বলে দাবি করছে সিবিআই, সেই প্রশ্ন তুলেছেন এসপি সিন্‌হার আইনজীবী। এরপরই গোটা বিষয়টি নিয়ে যথেষ্ট বিরক্তি প্রকাশ করেন বিচারক। এসপি সিন্‌হা ছাড়াও বুধবার আদালতে নিয়োগ মামলায় অপর ধৃত চন্দন মণ্ডলের জামিনের আবেদন জানানো হয়। তার পরিপ্রেক্ষিতে আরও সময় চায় সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির আইনজীবীকে সওয়াল চলাকালীন থামিয়ে দিয়ে বিচারক জানান তদন্তকারী আজ অনুপস্থিত থেকে আদালতের নিয়ম মানেননি। সেক্ষেত্রে তিনি প্রয়োজন মতো নির্দেশ দেবেন বলেও জানান।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...