Friday, June 26, 2026

কয়লা ‘খাদান’ খুঁজতে আসানসোলে সাংসদ – অভিনেতা দেব!

Date:

Share post:

বছরের প্রথম দিনেই নিজের অ্যাকশন অবতারে ফেরার ঘোষণা করেছিলেন সুপারস্টার দেব (Dev)। এরপর দলীয় কিছু কাজে ব্যস্ত হয়ে পড়েন। তবে মাঘের শুরুতেই তিনি পৌঁছে গেলেন আসানসোলে (Asansole)। আসলে কয়লা খনিতে দুষ্কৃতী দৌরাত্ম্য থেকে মাফিয়া রাজ এই সব নিয়েই অভিনেতার আগামী ছবি ‘ খাদান’ (Khadan)। তাই লোকেশন খুঁজতে মঙ্গলের সকালেই আসানসোলে পৌঁছে গেলেন দেব। হলুদ জ্যাকেট, কার্গো ট্রাউজ়ার এবং কালো রোদচশমায় নজর কাড়লেন। কখনও তাঁকে দেখা গেল খাদান এলাকায়, আবার কখনও রেলের এলাকায় ঘুরতে দেখা গেল তাঁকে। এর মাঝে আবার মোমের তৈরি নিজের মূর্তির আবরণ উন্মোচন করলেন দেব (Dev)। আসানসোলে শিল্পী সুশান্ত রায় এর ওয়াক্স মিউজিয়ামে যান দেব। সেখানেই মুখ্যমন্ত্রীর মোমের মূর্তি দেখার পর নিজের মোমের মূর্তির আবরণ উন্মোচন করেন। তোলেন সেলফিও ।

খনি অঞ্চলে শুটিং করতে গেলে আগে থেকে রেইকি করা প্রয়োজন। তাই প্রযোজক অভিনেতা সেই কাজটাই সেরে রাখলেন।মঙ্গলবার পাণ্ডবেশ্বরে ইসিএল-এর শোনপুর বাজারি কোলিয়ারীতে রেকি করতে যান দেব। ‘খাদান’-এর প্রেক্ষাপট কয়লা খনি অ়ঞ্চলের সমাজজীবন এবং রাজনীতি। তাই কলকাতার বাইরে রাজ্যের খনি অঞ্চলে যে এই ছবির শুটিং হতে পারে, সে গুঞ্জন ছিল টলিপাড়ায়। এবার সবটা পরিস্কার হয়ে গেল। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে খাদানের ফার্স্টলুক মোশন পোস্টার। দেবের সঙ্গে এই ছবিতে অভিনয় করছেন ইধিকা পাল। যদিও এই মুহূর্তে অভিনেতা সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) পরিচালিত ‘টেক্কা’ (Tekka) ছবির শুটিংয়ে ব্যস্ত। আগামী পুজোতে এটি মুক্তি পাবে বলে খবর। এই ছবিতে দেবের সঙ্গে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায় ও টোটা রায়চৌধুরী। সৃজিতের সঙ্গে এটি দেবের দ্বিতীয় কাজ হতে চলেছে। যদিও ‘খাদান’ এর শুটিং কবে থেকে শুরু হবে তা এখনও স্পষ্ট নয়।

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...