Saturday, June 27, 2026

নীতীশ-পিনারাই অনুপস্থিত, জ্যোতি বসুর ‘মঞ্চে’ কোণঠাসা সিপিএমকে নোবেলজয়ী অভিজিতের বার্তা

Date:

Share post:

ঘটা করে প্রচার শুরু হলেও আসলে এই রাজ্যে সিপিআইএম-এর ভাঁড়ারে যে ভাঁড়ে মা ভবানী সে কথা অক্ষরে অক্ষরে মিলল জ্যোতি বসুর প্রয়াণ দিবসে তাঁরই নামাঙ্কিত রিসার্চ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে। অনুষ্ঠানের আলোচনাসভায় এলেন না প্রধান দুই বক্তাই – নীতীশ কুমার ও পিনারাই বিজয়ন। এসে পৌঁছালো শুধু তাঁদের বার্তা। মঞ্চ ভরাতে ভরসা সেই সীতারাম ইয়েচুরি ও মহম্মদ সেলিম।

রাজারহাটে বুধবার জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। সেখানেই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রক্ষার চ্যালেঞ্জ- এই বিষয়ের ওপর জাতীয় স্তরের আলোচনাসভার ঘোষণা করা হয়।  সিপিআইএম-এর পক্ষ থেকে ঘটা করে এই অনুষ্ঠানের আগে প্রচার চালানো হয় তাঁদের অনুষ্ঠানের অন্যতম বক্তা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তবে বাস্তবে জ্যোতি বসুর প্রয়াণ দিবসে এই অনুষ্ঠানে দেখা গেল না দুজনের কাউকেই।

বিহারের মুখ্যমন্ত্রী শারীরিক অসুস্থতার জন্য আগেই জানিয়ে ছিলেন অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। বাংলার বামেদের পক্ষ থেকে তেজস্বী যাদবকেও আমন্ত্রণ জানানো হয়। কিন্তু তিনিও আসতে চাননি। প্রাক্তন ‘বন্ধু’ দলের সঙ্গে সদ্ভাবের সমস্যাতেই একসময়ে জ্যোতি বসুর সমসাময়িক রাজনীতিক এরাজ্যে এলেন না, এমনটাও বলছেন রাজনীতিকরা।

তবে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তাঁর জেলায় প্রধানমন্ত্রীর সফরের জন্য যোগ দিতে পারেননি ১৭ জানুয়ারির অনুষ্ঠানে। তিনিও নীতিশের মতো বার্তা পাঠিয়েছিলেন। পাশাপাশি বার্তা পাঠান নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। বাস্তবধর্মী শিক্ষার আশা নিয়ে সেন্টারটি গড়ে তোলার আহ্বান জানান তিনি।


Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...