Friday, June 26, 2026

প্রস্তুত রামলালার ভোগের রুপোর থালা, ‘মোনোপলি’ শুধুই জয়পুরের

Date:

Share post:

অযোধ্যার রামমন্দিরের উদ্বোধনের আগে মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে নানা ধরনের বিধি আচরণ। গোটা অযোধ্যা (Ayodhya) সেজে উঠছে মন্দির উদ্বোধন উপলক্ষ্যে। সেই সঙ্গে রামমন্দির নানা ধরনের পুজো উপাচারের মধ্যে দিয়ে শুরু হয়ে গিয়েছে ২২ তারিখ রামলালার বিশেষ পুজোর প্রস্তুতি। সেই উদ্দেশ্যে পৌঁছে গেল রামলালাকে ভোগ নিবেদনের রুপোর থালাও। তবে প্রস্তুতকারকের সূত্র দেখলে দেখা যাচ্ছে এখানে মিশে রয়েছে স্বজন পোষণ।

২২ জানুয়ারি ১৮ ইঞ্চি ব্যাসের থালায় খেতে দেওয়া হবে রামলালাকে। সোনার পাত্রের ওপর রুপোর থালা, চারটি রুপোর বাটি, একটি কলসির পুরো সেট প্রস্তুত করে এনেছেন রাজস্থানের জয়পুরের আইরিস (Iris) নামে এক সংস্থা। চারটি বাটি পদ্মফুলের আকৃতির যার ২১টি পাপড়ি রয়েছে বলে দাবি প্রস্তুতকারকের। কলসের সঙ্গে জোড়া রুপোর ঘোড়া, যা রামের রথের প্রতীক হিসাবে দাবি করা হয়েছে। থালার নিচে হনুমানের মূর্তি যিনি বহন করে আছেন গোটা থালা, বাটি ও কলসের সেট। এখানে হনুমানের অপার ভক্তির প্রকাশিত হয়েছে।

এই রুপোর সামগ্রি তৈরি করেছে জয়পুরের আইরিস সংস্থা। রামমন্দির কর্তৃপক্ষের তরফ থেকে তাঁদেরকে এই সামগ্রি তৈরির দ্বায়িত্ব দেওয়া হয়েছিল। মঙ্গলবার রামমন্দিরের পুরোহিত ও রাম জন্মভূমি ট্রাস্টের মহাসচিব চম্পত রায়ের হাতে সেই থালার সেট তুলে দেন আইরিসের কর্ণধার লক্ষ্য পাবুয়াল ও সংস্থার সহ নির্মাতা রাজীব পাবুয়াল। এই আইরিস সংস্থাই জি-২০ সম্মেলনের সময় অতিথিদের পরিবেশনের জন্য রুপোর পাত্র তৈরি করেছিল। কেন্দ্রের সামগ্রিক মদতে যে রামমন্দির উদ্বোধন হতে চলেছে তাতে বাণিজ্যিকভাবেও মোদি সরকারের মত একাধিপত্যের (monopoly) পথই বেছে নিয়েছে যোগি আদিত্যনাথ সরকার। রামলালার থালার প্রস্তুতকারী সংস্থা থেকেও তারই প্রমাণ মিলছে।

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...