Saturday, April 4, 2026

রাজ্যের মুকুটে নয়া পালক, চা সুন্দরী আবাস প্রকল্পেও স্কচ পুরস্কার

Date:

Share post:

চা সুন্দরী আবাস প্রকল্পে স্কচ পুরস্কার পেল রাজ্য আবাসন দফতর। আগামী ১০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হবে।এই প্রসঙ্গে আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, এই পুরস্কার প্রাপ্তির মূল কারিগর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই মস্তিষ্কপ্রসূত এই প্রকল্প সেরার স্বীকৃতি পেল। ভারতবর্ষে আর কোনও রাজ্যের সরকার এভাবে চা শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাদের মাথায় ছাদের ব্যবস্থা করে দেয়নি।

বছর তিনেক আগে ২০২০ সালে রাজ্য সরকার ‘চা সুন্দরী’ প্রকল্পের সূচনা করেছিল। রাজ্য বাজেট পেশের সময় তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়েছিলেন যে, এই প্রকল্প মুখ্যমন্ত্রীর ‘স্বপ্নের প্রকল্প’। গত লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার ডুয়ার্সের সাতটি বন্ধ চা বাগান অধিগ্রহণের কথা ঘোষণা করেছিল। কিন্তু ঘোষণাই সার। আজ পর্যন্ত একটিও চা বাগানের দায়িত্ব গ্রহণ করেনি কেন্দ্রীয় সরকার। স্বাভাবিকভাবেই চা শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।মুখ্যমন্ত্রী সম্প্রতি চা শ্রমিকদের আবাসন প্রকল্প চা সুন্দরীর নিয়মে বদল আনার কথা ঘোষণা করেছিলেন। সেই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

এর ফলে চা সুন্দরী প্রকল্পে এবার থেকে আর রাজ্য সরকার বাড়ি তৈরি করে দেবে না। তার বদলে প্রাপকদের জমির পাট্টা দেওয়া হবে। সেই সঙ্গে তাঁদের ধাপে ধাপে বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়া হবে। তবে যেসব বাড়ি ইতিমধ্যেই তৈরির কাজ শুরু হয়ে গেছে তা শেষ করেই উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে।এরই পাশাপাশি, লোকসভা ভোটের আগে বন্ধ চা বাগানের শ্রমিকদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...