Saturday, April 4, 2026

আফগানদের বিরুদ্ধে সিরিজ জিতেই টি-২০ বিশ্বকাপ নিয়ে নিজের দলের ক্রিকেটারদের কড়া হুঁশিয়ারি রোহিতের, কী বললেন ভারত অধিনায়ক?

Date:

Share post:

চলতি বছর জুন মাসে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর । তার আগে শেষ আর্ন্তজাতিক টি-২০ ম্যাচ খেলে ফেলল টিম ইন্ডিয়া। যেই সিরিজে ভারতের মুখোমুখি হয় আফগানিস্তান। আফগানদের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে ৩-০ জয় পায় ভারতীয় দল। আর এই জয়ের পরই দলের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে রাখলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। জানালেন, টি-২০ বিশ্বকাপের দল নির্বাচন করতে বসলে সবাইকে খুশি করা যাবে না। আর রোহিতের এই মন্তব্যের পরই ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, নাম না করলেও চোটপ্রবণ হার্দিক পান্ডিয়া বা অফ ফর্মে থাকা সঞ্জু স্যামসনদের দিকে ইঙ্গিত করেছেন রোহিত।

এই নিয়ে ম্যাচ শেষে রোহিত বলেন, “নির্বাচনে সবাইকে খুশি করতে পারব না। অধিনায়ক হিসাবে এটাই শিখেছি। ১৫ জনকেএই নিয়ে ম্যাচ শেষে রোহিত বলেন, “নির্বাচনে সবাইকে খুশি করতে পারব না। অধিনায়ক হিসাবে এটাই শিখেছি। ১৫ জনকে খুশি রাখতে পারি। যে চার জন রিজার্ভ বেঞ্চে থাকবে তাদের মনেও প্রশ্ন আসতে পারে যে কেন তারা খেলছে না। সবাইকে খুশি রাখা যাবে না এটা বুঝেছি। তাই দলের স্বার্থ সবার আগে মাথায় রাখি।”

এরপরই রোহিত আরও বলেন, “এখনও ১৫ জনের দল নির্বাচন হয়নি। কিন্তু ৮-১০ জন ক্রিকেটার এখন থেকেই আমাদের মাথায় রয়েছে। তাই পরিস্থিতির কথা মাথায় রেখে দলের কম্বিনেশন নিয়ে ভাবব। ওয়েস্ট ইন্ডিজের পিচ মন্থর। তাই সে রকমই দল বাছতে হবে। আমি এবং কোচ রাহুল দ্রাবিড় যথাসম্ভব স্বচ্ছতা রেখে চলেছি। ক্রিকেটারদের বুঝিয়ে বলি কেন তাদের নেওয়া হয়েছে বা কেন তাদের নেওয়া হল না।”

আরও পড়ুন- সচিনের অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসল মুম্বই পুলিশ, গেমিং অ্যাপের বিরুদ্ধে এফআইআর দায়ের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...