Saturday, April 4, 2026

কথা দিয়েছিলেন অভিষেক, আইনি জট কাটিয়ে মহকুমা হল ধূপগুড়ি

Date:

Share post:

মহকুমা হবে ধূপগুড়ি, কথা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সে প্রক্রিয়া বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছিল আইনি জট। অবশেষে আইনি জট কাটিয়ে মহকুমা অনুমোদন পেল ধূপগুড়ি। নবান্নের তরফে ধূপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণা করা হল বৃহস্পতিবার।

উপনির্বাচনের আগে নির্বাচনি প্রচারে গিয়ে ধূপগুড়ি মহকুমা হবে বলে কথা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ধূপগুড়ি সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কথা দেন, মহকুমা হবে ধূপগুড়ি। মন্ত্রিসভাতেও পাশ হয় ধূপগুড়ি মহকুমার প্রস্তাব। এরপর এই বিষয়টির আইনি প্রক্রিয়া চলছিল। চলতি সপ্তাহে রাজ্যের সর্বোচ্চস্তরে এ বিষয়ে আলোচনা হয়। তার কয়েকদিনের মধ্যেই মহকুমার অনুমোদন পেল ধূপগুড়ি। অনুমোদন পাওয়ার খবর মিলতেই ধূপগুড়িতে শুরু হয়েছে উৎসব। আবির খেলে, মিষ্টি মুখ করে আনন্দে মেতে ওঠেন ধূপগুড়ির বাসিন্দা। তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধরণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন।

এই বিষয়ে মুখ্যমন্ত্রীর তরফে জানা গিয়েছে, সরকার ধূপগুড়িকে মহকুমা করার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে এই বিষয়টি আইনি জটে আটকে ছিল। মামলার ফাইল ছিল হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে। এরপর সমস্যা মেটাতে প্রধান বিচারপতির সঙ্গে কথা হয় মুখ্যমন্ত্রীর এই সমস্যা যাতে দ্রুত মেটে তার জন্য। কারণ, বিষয়টি ভুল বার্তা যাচ্ছে মানুষের কাছে। মনে হচ্ছে আমরাই প্রতিশ্রুতি দিয়েছি অথচ আমরাই আটকে রেখেছি। এরপরই আইনি জটিলতা কাটিয়ে মহকুমার তকমা পেল ধূপগুড়ি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...