Monday, April 6, 2026

ইরানকে মোক্ষম জবাব পাকিস্তানের! বি.স্ফোরণে লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা

Date:

Share post:

ইরানকে (Iran) কড়া জবাব পাকিস্তানের (Pakistan)! বালুচিস্তানের জঙ্গিঘাঁটিতে হামলার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ইরানে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুঁড়ল পাকিস্তান। বৃহস্পতিবার ভোরে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে পাক-ইরান সীমান্তে সারাভান শহর। এখনও পর্যন্ত এই হামলায় চার শিশু -সহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার পাকিস্তানের বালুচিস্তানে (Balochistan) জইশ আল-আদল নামে এক সন্ত্রাসবাদী সংগঠন আকাশপথে হামলা (Airstrike) চালায়। তারপরই ইরানকে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল ইসলামাবাদ (Islamabad)। ইসলামাবাদের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এদিন সকালে ইরানের সিস্তান-ও-বালুচিস্তান প্রদেশে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। অন্যদিকে ইরানের এয়ারস্ট্রাইককে ‘অবৈধ’ উল্লেখ করে পাকিস্তানের দাবি, সন্ত্রাসবাদী ঘাঁটি লক্ষ্য করেই জবাব দেওয়া হয়েছে।

পাক বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে,”পাকিস্তানের গোয়েন্দা আধিকারিকদের তথ্যের ভিত্তিতে ইরানে থাকা একাধিক জঙ্গিগোষ্ঠীর লুকনো স্থানে হামলা চালানো হয়েছে৷ জঙ্গিদের ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে৷” পাকিস্তানের নিজস্ব নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানানো হয়েছে৷ দু’দিন আগে পাকিস্তানে জঙ্গিঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছিল তেহরান। আজ তারই বদলা নিল ইসলামাবাদ বলে মনে করছেন বিশ্লেষকরা। এর জেরে দুই পড়শি দেশের মধ্যে যুদ্ধের আগুন জ্বলে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত মঙ্গলবার পাকিস্তানের বালোচ প্রদেশে তেহরানের হামলায় মৃত্যু হয় দু’জনের৷ তারপরেই, পাকিস্তানের তরফে এর যোগ্য জবাব দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়৷ আর তারপরই এদিনের পাকিস্তানের হামলা। নতুন করে ইরান ও পাকিস্তানের মধ্যে এই হামলা শুরু হওয়ায় আন্তর্জাতিক রাজনীতিতে জটিলতা বৃদ্ধি পেয়েছে।

 

 

 

 

Related articles

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...