Wednesday, June 24, 2026

শহরের মাল্টিপ্লেক্সে ‘বিশেষ দিনে’ বন্ধ সিনেমা প্রদর্শন, জেনে নিন কেন

Date:

Share post:

শহরের বেশ কিছু মাল্টিপ্লেক্সে সোমবার বেলায় বন্ধ থাকবে যে কোনও সিনেমার প্রদর্শন। সিদ্ধান্ত সর্বভারতীয় এক বেসরকারি মাল্টিপ্লেক্স সংস্থার। পরিবর্তে ওই দিন বড় স্ক্রিনে খুব সামান্য খরচে দেখতে পাওয়া যাবে রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠান।

অযোধ্যায় রামমন্দির উদ্বোধনে বহু মানুষই সশরীরে সাক্ষী থাকতে পারবেন না। ইতিমধ্যেই দেশের তাবড় খবরের চ্যানেল সেখান থেকে বিভিন্ন আচার অনুষ্ঠানের লাইভ সম্প্রচার দেখানোর ব্যবস্থা করেছে। সোমবার সেই  অনুষ্ঠান যাতে দেশ ও বিদেশ থেকে নিরবিচ্ছিন্নভাবে দেখানো সম্ভব হয়, সোশ্যাল মিডিয়ায় তার জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছে বিজেপির পক্ষ থেকেও। এবার বেসরকারি ফিল্ম ডিস্ট্রিবিউটর সংস্থাও সেই তালিকায় সংযুক্ত হল।

বেসরকারি নিউজ মিডিয়ার সঙ্গে যুক্ত হয়ে দেশের অন্যতম বৃহৎ ফিল্ম ডিস্ট্রিবিউটর তথা মা্ল্টিপ্লেক্স সংস্থা সোমবার তাদের ৭০টি শহরের ১৬০টি প্রেক্ষাগৃহে উদ্বোধনী অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করছে। তালিকায় কলকাতার মাল্টিপ্লেক্সও রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের সময় বেলা ১১টা থেকে বিকাল ৩টে পর্যন্ত মাল্টিপ্লেক্সে বন্ধ থাকবে সিনেমার প্রদর্শন। মাত্র ১০০টাকার বিনিময়ে বড় স্ক্রিনে দেখা যাবে এই অনুষ্ঠান। এমনকি ওই টাকাতে পপকর্ন মিলবে মনোরঞ্জনের সঙ্গে।


Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...