Wednesday, April 8, 2026

১৬ ফেব্রুয়ারি দেশজুড়ে গ্রামীণ ধর্মঘটের ডাক সংযুক্ত কিষাণ মোর্চার

Date:

Share post:

১৬ ফেব্রুয়ারি দেশজুড়ে গ্রামীণ ধর্মঘট ও বিক্ষোভ প্রদর্শনের ডাক দিল সংযুক্ত কিষান মোর্চা। সম্প্রতি জলন্ধরে সংযুক্ত কিষান মোর্চার সর্বভারতীয় সম্মেলন থেকে এই আহ্বান জানানো হয়েছে। কৃষিতে কর্পোরেট লুণ্ঠন বন্ধ করার সংগ্রামকে তীব্র করার আহ্বান জানিয়ে কৃষি সংকট, কৃষির জন্য বিকল্প নীতি এবং কৃষিভিত্তিক শিল্প উন্নয়ন নিয়ে ইশতেহার প্রকাশ করা হয়েছে।

সংযুক্ত কৃষন মোর্চার এই সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কৃষক, শ্রমিক এবং সাধারণ মানুষকে নিয়ে ২৬ জানুয়ারী প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর প্যারেড করা হবে সব রাজ্যে। সম্মেলনে গৃহীত ইশতেহারে বলা হয়েছে, কেন্দ্রের কর্পোরেট-সমর্থক, কৃষক বিরোধী বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে কৃষকদের অর্থনৈতিক অবস্থার অবনতি করেছে এবং কর্পোরেটদের দ্বারা শস্য উৎপাদন ও খাদ্য সরবরাহের চেইন নিয়ন্ত্রণ করেছে। মুনাফালোভীর জন্য একচেটিয়া প্রতিষ্ঠার লক্ষ্যে কৃষকদের জমি দখল করে চাষাবাদ থেকে বিতাড়িত করার জন্য আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়েছে।ইশতেহারে কর্পোরেটদেল একচেটিয়া কবল থেকে অব্যাহতি এবং কৃষকদের উপযুক্ত মূল্য, শ্রমিকদের একটি মর্যাদাপূর্ণ জীবন প্রদানের জন্য সরকারী বিনিয়োগ, উৎপাদক সমবায় এবং অন্যান্য জন-কেন্দ্রিক মডেলের উপর ভিত্তি করে কৃষি ও কৃষিভিত্তিক শিল্প বিকাশের বিকল্প নীতির দাবি করা হয়েছে। সকল শ্রেণীর মানুষের ন্যায্য মজুরি ও পেনশনসহ সামাজিক নিরাপত্তা প্রদানের দাবি করা হয়েছে সংগঠনের তরফে।

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...