Saturday, April 4, 2026

সানিয়া-শোয়েবের বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুলল মির্জা পরিবার, কী বললেন তাঁরা?

Date:

Share post:

অবশেষে সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সানিয়ার পরিবার। গতকালই ফের বিয়ে করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। তারপর থেকেই সানিয়া-শোয়েবের বিবাহবিচ্ছেদ নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। বিয়ের পর সানিয়া নিজে কোনও প্রতিক্রিয়া জানাননি। তবে এদিন তাঁর পরিবারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয় এবং নতুন জীবনের জন্য শোয়েবকে শুভেচ্ছা জানানো হয়েছে।

এদিন সানিয়ার পরিবারের পক্ষ থেকে বলা হয়, “‘‘সানিয়া সব সময় ব্যক্তিগত জীবন সাধারণের চোখের আড়ালে রাখার চেষ্টা করেছে। কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যখন কিছু না বললেই নয়। সানিয়া এবং শোয়েবের বিবাহবিচ্ছেদ হয়েছে কয়েক মাস আগে। নতুন জীবনের জন্য শোয়েবকে শুভেচ্ছা জানিয়েছে সানিয়া। সানিয়া জীবনের একটা সংবেদনশীল সময়ের মধ্যে রয়েছে। পরিবারের পক্ষ থেকে ওর সমস্ত ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ, অনুগ্রহ করে কোনও রকম গুজব ছড়াবেন না। ওর ব্যক্তিগত জীবনের গোপনীয়তাকে সম্মান করুন।’’ উল্লেখ্য, শনিবারই সানিয়ার বাবা ইমরান মির্জা জানিয়েছেন, শরিয়ত আইন অনুযায়ী সানিয়া আগেই শোয়েবকে ‘খুলা’ দিয়েছিলেন।

এতদিন সানিয়া-শোয়েবের বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি কেউই। শনিবার পাক অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিয়ের ছবি শোয়েব প্রকাশ্যে আনার পর প্রথম বার বিবাহবিচ্ছেদের কথা জানানো হল সানিয়ার পরিবারের পক্ষ থেকে।

আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...