Monday, March 16, 2026

বেরনো যাবে না বাড়ির বাইরে! রামমন্দির উদ্বোধনের আগেই অযোধ্যাবাসীদের জন্য ‘ক.ড়া’ যোগী সরকার

Date:

Share post:

হাতেগোনা আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। সোমবার, ২২ জানুয়ারি অযোধ্যায় (Ayodhya) উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের (Ram Mandir)। সোমবারই রামলালার (Ramlala) মূর্তি স্থাপন করা হবে নবনির্মিত রাম মন্দিরের গর্ভগৃহে। ইতিমধ্যে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। পাশাপাশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে অযোধ্যা শহর। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ অযোধ্যায় উপস্থিত হয়েছেন। তবে লোকসভা নির্বাচনের আগে ধর্মপরীক্ষার নামে কোনও ফায়দা আদৌ গেরুয়া শিবির (BJP) তুলতে পারে কী না তা নিয়ে শুরু হয়েছে কর চর্চা। তবে রাম নামে কোনও কমতি রাখতে চাইছে না বিজেপি ও আরএসএস (RSS) হাইকম্যান্ড। রামনামে ভর করে দেশবাসীর মনে দাগ কাটতে বদ্ধ পরিকর মোদি সরকার (Modi Govt)।

ইতিমধ্যে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ পুলিশ ও নিরাপত্তা বাহিনী। পাশাপাশি যোগীর ডবল ইঞ্জিন সরকার রবিবার থেকেই অযোধ্যায় সরকারি অনুমতি ছাড়া কোনও গাড়ি প্রবেশে বিধিনিষেধ জারি করা হয়েছে। ভক্তদের জন্যও আপাতত অযোধ্যার দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে নতুন করে কোনও ভক্তই আর রামমন্দির উদ্বোধনের আগে অযোধ্যায় আসতে পারবেন না। বন্ধ করে দেওয়া হয়েছে অযোধ্যা ধাম স্টেশনও। শুধু তাই নয়, স্থানীয় বাসিন্দাদেরও রবি ও সোমবার বাড়ির বাইরে বেরতে নিষেধ করা হয়েছে। সোমবারই রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত থাকবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন পটেল-সহ বিশিষ্টরা। আসছেন মুকেশ আম্বানি, গৌতম আদানির মতো শিল্পপতি। পাশাপাশি উপস্থিত থাকার কথা অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার থেকে শুরু করে সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলির মতো সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের।

তবে কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেকারণে মোদি সরকারের তরফে ইতিমধ্যে ২০ হাজারেরও বেশি পুলিশ ও নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে। মন্দির চত্বরে বসানো হয়েছে অ্যান্টি-ড্রোন সিস্টেম। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদির নিরাপত্তার দায়িত্বে যেমন স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি যেমন মোতায়েন থাকবে, তেমনই ন্যাশনাল সিকিউরিটি গার্ড, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, প্যারা কম্যান্ডো, উত্তর প্রদেশের জঙ্গি দমন শাখা ও স্পেশাল টাস্ক ফোর্স মোতায়েন থাকবে। নিরাপত্তা ব্যবস্থায় কড়া নজরদারির জন্য ইন্টেলিজেন্স ব্যুরোর দলও উপস্থিত থাকবে। ব্যবহার করা হবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সও।

 

 

 

spot_img

Related articles

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...