Saturday, April 4, 2026

বিয়েতে অখুশি পরিবার, শোয়েব মালিকের ‘চরিত্র’ নিয়ে প্রশ্ন বোনের!

Date:

Share post:

‘দাদা চরিত্রহীন’- প্রাক্তন পাক অধিনায়ক শোয়েব মালিকের (Shoaib Malik)’চরিত্র’ নিয়ে প্রশ্ন তুলছেন স্বয়ং বোন! এখানেই শেষ নয়, সানা জাভেদ (Sana Javed)আর শোয়েবের বিয়েতে নাকি পরিবার খুশি নয়, এমনই দাবি করেছেন ক্রিকেটারের বোন। শনিবার থেকেই সংবাদের শিরোনামে সানা- শোয়েব। তৃতীয়বার বিয়ে করে ফেলছেন পাক ক্রিকেটার। ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা (Sania Mirza) শরিয়ত আইন অনুযায়ী ‘খুলা’ দিয়েছেন, যার অর্থ হল একপেশেভাবে স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছেন তিনি। এরপরই রীতিমতো ‘ঢাকঢোল পিটিয়ে’ জীবনের নয়া ইনিংস শুরু করলেন পাক ক্রিকেটার।

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা (Sania Mirza) আর শোয়েব মালিকের (Shoaib Malik)বিচ্ছেদ নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়। দুজনের কেউই প্রকাশ্যে এ নিয়ে কথা না বললেও, ক্রিকেটারের বোনের দাবি, তাঁর দাদার চরিত্র ভাল নয়। সানিয়ার সঙ্গে দাদা শোয়েবের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে অশান্তি লেগেই থাকত। সানিয়া সেসব সামলাতে সামলাতে অতিষ্ঠ হয়ে যান। ‘ভাবী’ সেই কথা বুঝতে পেরেই হয়তো সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এই তৃতীয় বিয়ের বিষয়ে একেবারের মত ছিল না শোয়েবের পরিবারের। পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী শোয়েবের বোন জানিয়েছেন, তিনি বা তাঁর পরিবারের কেউই তাঁর দাদার নতুন বিয়েতে খুশি নন। তাঁরা সকলেই সানিয়ার পাশেই রয়েছেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...