Saturday, June 20, 2026

রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নিতে পারে সিপিআইএম!

Date:

Share post:

রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নিতে পারে সিপিআইএম। ইতিমধ্যেই কংগ্রেসের তরফে আমন্ত্রণ এসে পৌঁছেছে।জানা গিয়েছে, এআইসিসির সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে মোহাম্মদ সেলিমের ফোনে কথা হয়েছে।ভারত জোড়ো ন্যায় যাত্রা ২৬ তারিখ পশ্চিমবঙ্গে এসে পৌঁছাচ্ছে। যদিও ২৬ এবং ২৭ তারিখ রেস্ট ডে হিসেবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ২৮ তারিখে সিপিআইএমকে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এমনকি এই রাজ্য থেকে প্রদীপ ভট্টাচার্যও ফোন করেছিলেন মোহাম্মদ সেলিমকে এমনটাই জানা গিয়েছে।সর্বভারতীয় স্তরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিস্থিতি বুঝে সিপিআইএম কংগ্রেসের এই ন্যায় যাত্রায় তাদের প্রতিনিধি পাঠাবে। যদিও শীর্ষ নেতৃত্ব না থাকলেও অন্য প্রতিনিধি বা জেলা নেতৃত্ব থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে।

ইন্ডিয়া জোটে তৃণমূল যেভাবে আসন রফার কথা বলেছে এবং যদি রাহুল গান্ধী বাংলায় প্রবেশ করার আগে আসনরফা নিশ্চিত না হয়, তাহলে সমীকরণ বদলে যেতে পারে। সেক্ষেত্রে বামেদের সঙ্গে আলোচনা শুরু করতে পারে কংগ্রেস। যদিও বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে।প্রদেশ কংগ্রেস নেতৃত্ব দিল্লির সায় না পেলেও রাজ্যে কিন্তু তাদের অন্য সুর।যদিও আলিমুদ্দিনের তরফে অফিসিয়ালি কোনও কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে চলছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। মণিপুর থেকে শুরু হয়ে বিভিন্ন রাজ্য পরিক্রমা করে এই যাত্রা শেষ হবে মহারাষ্ট্রের মুম্বইতে। এরই মাঝে সেই যাত্রা যাবে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে। আগামী ২৬ তারিখ রাহুল গান্ধীজির সেই ভারত জোড়ো ন্যায় যাত্রা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বক্সিরহাটে প্রবেশ করবে। তারপর আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ হয়ে যাবে বিহারের পথে।

 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...